ছবি ছাড়া এনআইডি তৈরির রুল খারিজ হাইকোর্টের
ছবি ছাড়া বায়োমেট্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির পদক্ষেপ নেওয়ার রিট রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বহাল থাকছে ছবি বাধ্যতামূলক করার বিধান।
দেশের সামগ্রিক দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া বাকি সব এলাকায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার সকালে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান ও জেলা প্রশাসকদের এক জরুরি ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান জানান, সার্বিক দিক বিবেচনা করে কেবল চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত জেলাগুলোর পরীক্ষা স্থগিত রাখা হয়েছে এবং বাকি সব জায়গায় পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলবে। এই বৈঠকে শিক্ষামন্ত্রীও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
এদিকে বৈরী আবহাওয়ার মাঝে পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে আজ রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। বেলা সাড়ে ১১টায় ঢাকা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন, ফলে ধানমন্ডি-নিউমার্কেট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে উত্তরায় সড়ক অবরোধের কারণে আব্দুল্লাহপুর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সায়েন্সল্যাব ও উত্তরা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ শিক্ষার্থীদের শান্ত করে সড়ক সচল করার চেষ্টা চালাচ্ছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’ এবং ‘ভোগান্তির দায় নিতে হবে’ সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, দেশজুড়ে জলাবদ্ধতা ও যাতায়াত সংকটের কারণে শিক্ষার্থীরা চরম ভোগান্তি নিয়ে কেন্দ্রে পৌঁছেছেন। বন্যাদুর্গত এলাকার পরীক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত না করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দায়িত্বশীলদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা।
ছবি ছাড়া বায়োমেট্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির পদক্ষেপ নেওয়ার রিট রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বহাল থাকছে ছবি বাধ্যতামূলক করার বিধান।
অহেতুক নাম পরিবর্তন না করে ১৬ ডিসেম্বরে থার্ড টার্মিনাল আংশিক চালুর ঘোষণা বিমান পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের। পরিচালনায় চুক্তি জাপানের সঙ্গে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে নতুন ৫টি স্থায়ী কমিটি গঠন ও ২টির সদস্য পদ পুনর্গঠন। চিফ হুইপের প্রস্তাবে কণ্ঠভোটে পাস।
দেশব্যাপী হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান শুরুর সিদ্ধান্ত। প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবে র্যাব। তথ্যদাতার পরিচয় গোপনের ঘোষণা।
রাজধানীসহ দেশে শিশু নিখোঁজ ও গুমের ঘটনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। নিখোঁজ শিশুদের সন্ধানে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি।
হাইকোর্টে একাধিক রিট করে তথ্য গোপনের অভিযোগে রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।
জাতীয় সংসদে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে আলোচনা। প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের বক্তব্যে ডেপুটি স্পিকারের অসন্তোষ প্রকাশ।
আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয় বরং ‘মাফিয়া গ্যাং’ আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
