ছবি ছাড়া এনআইডি তৈরির রুল খারিজ হাইকোর্টের
ছবি ছাড়া বায়োমেট্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির পদক্ষেপ নেওয়ার রিট রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বহাল থাকছে ছবি বাধ্যতামূলক করার বিধান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত ও বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে ৩৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমনে পরিচালিত এই অভিযানে মোট ৪১টি মামলা দায়ের করা হয়েছে বলে আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন বিভাগ থেকে এই গ্রেফতার অভিযান চালানো হয়। এর মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ৮৫ জন এবং তেজগাঁও বিভাগে ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ওয়ারী বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, রমনা বিভাগে ৪০ জন, গুলশান বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ২৬ জন, মতিঝিল বিভাগে ২৫ জন এবং ডিএমপির গোয়েন্দা (ডিবি) পুলিশ ৭ জনকে গ্রেফতার করে।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অপরাধমূলক কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩ হাজার ৩০ পিস ইয়াবা, ৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা এবং ১২০০ বোতল ফেনসিডিল। এছাড়া অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি প্রাইভেটকার, দুটি মাইক্রোবাস, একটি তালা কাটার মেশিন ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অভিযান চলাকালীন নগদ ৩৩০ টাকাসহ এক ভুক্তভোগীকেও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত সবার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ডিএমপি সূত্রে জানানো হয়েছে।
ছবি ছাড়া বায়োমেট্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির পদক্ষেপ নেওয়ার রিট রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বহাল থাকছে ছবি বাধ্যতামূলক করার বিধান।
অহেতুক নাম পরিবর্তন না করে ১৬ ডিসেম্বরে থার্ড টার্মিনাল আংশিক চালুর ঘোষণা বিমান পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের। পরিচালনায় চুক্তি জাপানের সঙ্গে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে নতুন ৫টি স্থায়ী কমিটি গঠন ও ২টির সদস্য পদ পুনর্গঠন। চিফ হুইপের প্রস্তাবে কণ্ঠভোটে পাস।
দেশব্যাপী হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান শুরুর সিদ্ধান্ত। প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবে র্যাব। তথ্যদাতার পরিচয় গোপনের ঘোষণা।
রাজধানীসহ দেশে শিশু নিখোঁজ ও গুমের ঘটনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। নিখোঁজ শিশুদের সন্ধানে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি।
হাইকোর্টে একাধিক রিট করে তথ্য গোপনের অভিযোগে রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।
জাতীয় সংসদে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে আলোচনা। প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের বক্তব্যে ডেপুটি স্পিকারের অসন্তোষ প্রকাশ।
আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয় বরং ‘মাফিয়া গ্যাং’ আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
