জাতীয়

শিক্ষার্থীদের সচিবালয় অভিমুখে লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ একাধিক দাবিতে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর সায়েন্সল্যাব ও নীলক্ষেত এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে সচিবালয়ের দিকে অগ্রসর হয়।

দুপুর আড়াইটার দিকে সায়েন্সল্যাব ও নীলক্ষেত মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। পরে বিকেল ৩টার দিকে তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও টিএসসি হয়ে দোয়েল চত্বরের দিকে এগিয়ে যায়। এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায় এবং তারা নানা দাবিতে স্লোগান দিতে থাকেন। আন্দোলনের কারণে ঢাবি এলাকা, টিএসসি ও নীলক্ষেত সংলগ্ন সড়কগুলোতে যান চলাচলে ধীরগতি দেখা দেয়।

শিক্ষার্থীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সচিবালয়ের প্রবেশপথগুলোতে ব্যারিকেড দিয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে দুপুর ১২টার দিকে সায়েন্সল্যাব ও নীলক্ষেত এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে থাকলেও ১টা পর্যন্ত কোনো শিক্ষার্থী জড়ো না হওয়ায় তারা সাময়িকভাবে সরে যান। পরবর্তীতে পরীক্ষা শেষ করে আড়াইটার দিকে শিক্ষার্থীরা পুনরায় সংগঠিত হয়ে সড়ক অবরোধ করে। আজ দেশের ৫৯ জেলায় এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ঢাকাসহ সারা দেশে এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, গত ১৩ জুলাই দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র জলাবদ্ধতা ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষামন্ত্রীর একটি বিতর্কিত ফোনালাপ ছড়িয়ে পড়ে, যেখানে পরীক্ষার্থীদের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। এছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে ভুল থাকার বিষয়টি নিয়েও ক্ষোভ তৈরি হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা প্রথমে ৮ দফা এবং পরে ৩ দফা দাবি উত্থাপন করে। তাদের মূল দাবির মধ্যে রয়েছে— অনুকূল পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা, ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর দেওয়া, এবং শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের দায়ে শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও পদত্যাগ। গতকাল মঙ্গলবার রাতে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী এই বিষয়ে দুঃখ প্রকাশ করে কিছু সমাধানের আশ্বাস দিলেও, শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে।

Related News

আন্তর্জাতিক মানে কৃষিপণ্য রপ্তানিতে গামা ইরেডিয়েশন প্রযুক্তির সূচনা: কৃষিমন্ত্রী

গাজীপুরে বিনা-র গামা ইরেডিয়েশন সেন্টারের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। পচনশীল কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানিতে নতুন সম্ভাবনা।

বাংলাদেশ-জাপান অংশীদারিত্ব জোরদার, ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

টোকিওতে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও বিগ-বি রূপরেখা সম্প্রসারণের ঘোষণা। বাংলাদেশ-জাপান যৌথ বিবৃতি প্রকাশ।

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান |

টোকিওতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সেমিনারে চিকিৎসা ও গবেষণায় সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান ডা. জুবাইদা রহমান।

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামো সহযোগিতায় জোর

টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দ্বিপক্ষীয় বৈঠক। ৬.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ ও জ্বালানি-অবকাঠামো খাতে সহযোগিতার আহ্বান।

টোকিওতে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেছে সংসদীয় মৈত্রী লীগ। বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আশাবাদ।

তারেক রহমানের জাপান সফর: অর্থনৈতিক কূটনীতির নতুন দিগন্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের টোকিও সফর ও জাপানের সাথে ৫০০ কোটি ডলারের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে রোটারিয়ান এম নাজমুল হাসানের বিশেষ নিবন্ধ।

স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের সাক্ষাৎ। সংসদীয় মৈত্রী গ্রুপ ও বিনিয়োগে আলোচনা।

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা

ঢাকাসহ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপিত হচ্ছে। ফানুস উড়ানো ও বিশেষ প্রার্থনাসহ বর্ষাবাসের আনুষ্ঠানিক সমাপ্তি।

Search