শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বরে চালু হবে থার্ড টার্মিনাল
অহেতুক নাম পরিবর্তন না করে ১৬ ডিসেম্বরে থার্ড টার্মিনাল আংশিক চালুর ঘোষণা বিমান পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের। পরিচালনায় চুক্তি জাপানের সঙ্গে।
জুলাই আন্দোলনে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের এমন দৃষ্টান্তমূলক বিচার করা হবে যা জাতি চিরকাল মনে রাখবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, ন্যায়বিচার, সংস্কার ও বৈষম্যহীন সমাজ গঠনে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। পরে তিনি আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং স্মরণসভায় যোগ দেন।
আহমেদ আজম খান বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলকে একসাথে সব সংকট মোকাবিলা করে উন্নয়ন বজায় রাখতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই আন্দোলনে যে ফ্যাসিবাদী শক্তি নির্মমভাবে গুলি চালিয়ে শত শত মায়ের বুক খালি করেছে, তাদের কোনোভাবেই ক্ষমা করা হবে না। প্রত্যেক অপরাধী ও ফ্যাসিস্টের দোসরকে আইনের আওতায় এনে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যা ইতিহাস হয়ে থাকবে।
মন্ত্রী শহীদ আবু সাঈদ ও চট্টগ্রামের ওয়াসিমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৬ জুলাই তাদের এই আত্মত্যাগের পরই আন্দোলন সারা দেশে গণবিস্ফোরণে রূপ নেয়, যার চূড়ান্ত পরিণতি ছিল ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার ও সংসদের মাধ্যমে শহীদদের স্বপ্ন এবং জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। সেই সাথে রংপুরের উন্নয়নসহ সারা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ইউজিসি সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভাগীয় কমিশনার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন উপস্থিত ছিলেন।
অহেতুক নাম পরিবর্তন না করে ১৬ ডিসেম্বরে থার্ড টার্মিনাল আংশিক চালুর ঘোষণা বিমান পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের। পরিচালনায় চুক্তি জাপানের সঙ্গে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে নতুন ৫টি স্থায়ী কমিটি গঠন ও ২টির সদস্য পদ পুনর্গঠন। চিফ হুইপের প্রস্তাবে কণ্ঠভোটে পাস।
দেশব্যাপী হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান শুরুর সিদ্ধান্ত। প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবে র্যাব। তথ্যদাতার পরিচয় গোপনের ঘোষণা।
রাজধানীসহ দেশে শিশু নিখোঁজ ও গুমের ঘটনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। নিখোঁজ শিশুদের সন্ধানে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি।
হাইকোর্টে একাধিক রিট করে তথ্য গোপনের অভিযোগে রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।
জাতীয় সংসদে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে আলোচনা। প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের বক্তব্যে ডেপুটি স্পিকারের অসন্তোষ প্রকাশ।
আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয় বরং ‘মাফিয়া গ্যাং’ আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা।
