জাতীয়

মোজাফফরই জিয়াউর রহমানকে গুলি করেন, আত্মগোপনে ছিলেন ভারতে

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম প্রধান আসামি এবং দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন। এর আগে ডিবি পুলিশ রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

মামলার বিবরণ ও বিভিন্ন ঐতিহাসিক নথি অনুযায়ী, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পেছনে সরাসরি অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে অন্যতম ছিলেন এই মোজাফফর হোসেন। তিনিই প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং লক্ষ্য করে সরাসরি গুলি চালান। হত্যাকাণ্ড নিশ্চিত করার পরপরই চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোনে তিনি জানান, ‘দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড’।

হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মেজর জেনারেল আবুল মঞ্জুরসহ কয়েকজন গ্রেপ্তার হন এবং পরে মঞ্জুর নিহত হন। অন্য আসামি ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন গ্রেপ্তার হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেও মেজর মোজাফফর হোসেন ও মেজর এস এম খালেদ পালিয়ে যেতে সক্ষম হন।

তদন্ত সূত্র জানায়, পালিয়ে যাওয়ার পর মেজর মোজাফফর দীর্ঘ সময় ছদ্মনাম ব্যবহার করে ভারতে আত্মগোপনে ছিলেন। ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে যাতায়াত করতেন।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত এই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষ করে কোর্ট মার্শাল সম্পন্ন করার জন্য তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

Related News

শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনা দেশে ফিরলে তার আত্মসমর্পণ করার কোনো সুযোগ থাকবে না এবং দেশে আসামাত্রই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার…

জুলাই হত্যাকাণ্ডের বিচার জাতি চিরকাল মনে রাখবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

জুলাই আন্দোলনে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের এমন দৃষ্টান্তমূলক বিচার করা হবে যা জাতি চিরকাল মনে রাখবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি…

৪৫ বছর পর জিয়া হত্যার আসামি সাবেক মেজর মোজাফফর গ্রেপ্তার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি, পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে দীর্ঘ ৪৫ বছর পর গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস…

আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস

আজ ১৬ জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলন এক অভূতপূর্ব মোড় নেয়। রংপুরে পুলিশের…

‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’

সিনিয়র রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে গণকবর দেওয়া হয়েছে এবং একটি হাসপাতাল থেকে অনেক মরদেহ নদীতেও ভাসিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ…

শিক্ষার্থীদের সচিবালয় অভিমুখে লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ একাধিক দাবিতে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার (১৫ জুলাই) বিকেলে…

ইরানের ফাঁদে ট্রাম্পের নীতি-বিপর্যয় ও হরমুজের ভূ-রাজনীতি | দৈনিক শব্দমিছিল

হরমুজ প্রণালির টোল বিতর্ক এবং জুনের সমঝোতা স্মারক বাতিলের পর ইরানের কৌশলী ফাঁদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোটারিয়ান এম. নাজমুল হাসানের বিশেষ বিশ্লেষণ।

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৭৭

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত ও বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে ৩৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমনে পরিচালিত এই…

Search