সারাদেশ

১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক আদালতে প্রেরণ

বরিশাল ব্যুরো: বরিশাল সদর উপজেলার চরমোনাইতে ১৪ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে রুহুল আমিন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রুহুল আমিনকে বিকেলে আদালতে হাজির করা হলে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, চরমোনাই এলাকায় তিন যুবক মিলে ওই কিশোরীকে গণধর্ষণ করে। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অন্যতম অভিযুক্ত রুহুল আমিনকে গ্রেপ্তার করে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Related News

রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধ সার মজুত

রাজশাহীর গোদাগাড়ীতে অনুমোদিত সীমার অতিরিক্ত সার মজুত রাখার অভিযোগে সার ডিলার সোলাইমান পাটোয়ারীকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রামে গ্যারেজ মালিককে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি, গাড়ি শনাক্ত

চট্টগ্রামের পাঁচলাইশ থেকে গ্যারেজ মালিক মো. হেলাল উদ্দিনকে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। গাড়ি শনাক্ত করেছে পুলিশ, উদ্ধার অভিযান অব্যাহত।

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ‘ডলার’ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাজনৈতিক মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা এ বি এম রাশেদুল হাসান ওরফে ‘ডলার’-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার

বরিশাল নগরের নতুন বাজার এলাকার ময়লার স্তূপ থেকে প্লাস্টিকের বাটিবন্দী এক ছেলে ও এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

নেত্রকোনায় চা খাওয়ার কথা বলায় মানসিক ভারসাম্যহীন ছেলের কোপে বাবা খুন

নেত্রকোনার মদনে ফজরের নামাজ শেষে চা খাওয়ার কথা বলায় মানসিক ভারসাম্যহীন ছেলের বটির কোপে এলাহি মিয়া নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

কক্সবাজারে নির্যাতিত কিশোর-কিশোরীদের সুরক্ষায় বহুপক্ষীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

কক্সবাজারে যৌন নিপীড়ন ও জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার কিশোর-কিশোরীদের সুরক্ষাসেবা সহজলভ্য করতে জাগো ফাউন্ডেশন ও ইউনিসেফের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম বন্দর থেকে ৩ কোটি টাকার কাপড়ের কনটেইনার গায়েব

চট্টগ্রাম বন্দর থেকে জালিয়াতির মাধ্যমে ৩ কোটি টাকার কাপড়ের কনটেইনার চুরির ঘটনায় জড়িত দুই জেটি সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় বন্দরজুড়ে তোলপাড়।

ভিকারুননিসার শিক্ষার্থীর আত্মহত্যা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আরিশার আত্মহত্যার ঘটনায় জড়িত শিক্ষকদের গ্রেপ্তার ও কোচিং বাণিজ্যের বিরুদ্ধে কঠোর তদন্ত দাবি করেছে অভিভাবক ঐক্য ফোরাম।

Search