শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বরে চালু হবে থার্ড টার্মিনাল
অহেতুক নাম পরিবর্তন না করে ১৬ ডিসেম্বরে থার্ড টার্মিনাল আংশিক চালুর ঘোষণা বিমান পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের। পরিচালনায় চুক্তি জাপানের সঙ্গে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি, পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে দীর্ঘ ৪৫ বছর পর গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনাসদস্যের হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। বিভিন্ন ঐতিহাসিক ও মামলার বিবরণ অনুযায়ী, এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন অন্যতম ছিলেন। তিনিই প্রথম জিয়াউর রহমানকে শনাক্ত করে সরাসরি গুলি চালান এবং হত্যাকাণ্ড নিশ্চিত করে তৎকালীন মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোনে জানান যে রাষ্ট্রপতি নিহত হয়েছেন।
হত্যাকাণ্ডের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে অন্যান্য অভিযুক্তরা গ্রেপ্তার বা নিহত হলেও মেজর মোজাফফর হোসেন ও মেজর এস এম খালেদ পালিয়ে যেতে সক্ষম হন। তদন্তকারী সূত্র জানায়, মোজাফফর দীর্ঘ সময় ছদ্মনাম ব্যবহার করে ভারতে আত্মগোপনে ছিলেন। সাড়ে চার দশক ধরে পলাতক থাকার পর অবশেষে গোয়েন্দা পুলিশের অভিযানে তিনি ধরা পড়লেন। এখন সেনাবাহিনীর নিজস্ব আইনি প্রক্রিয়ায় তার বিচার সম্পন্ন করা হবে।
অহেতুক নাম পরিবর্তন না করে ১৬ ডিসেম্বরে থার্ড টার্মিনাল আংশিক চালুর ঘোষণা বিমান পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের। পরিচালনায় চুক্তি জাপানের সঙ্গে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে নতুন ৫টি স্থায়ী কমিটি গঠন ও ২টির সদস্য পদ পুনর্গঠন। চিফ হুইপের প্রস্তাবে কণ্ঠভোটে পাস।
দেশব্যাপী হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান শুরুর সিদ্ধান্ত। প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবে র্যাব। তথ্যদাতার পরিচয় গোপনের ঘোষণা।
রাজধানীসহ দেশে শিশু নিখোঁজ ও গুমের ঘটনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। নিখোঁজ শিশুদের সন্ধানে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি।
হাইকোর্টে একাধিক রিট করে তথ্য গোপনের অভিযোগে রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।
জাতীয় সংসদে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে আলোচনা। প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের বক্তব্যে ডেপুটি স্পিকারের অসন্তোষ প্রকাশ।
আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয় বরং ‘মাফিয়া গ্যাং’ আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা।
