হুথি হামলায় সৌদি আরবে ৭৩ বেসামরিক নাগরিক আহত
দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতিস্থাপনকারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে এক ফিলিস্তিনি যুব ফুটবলার প্রাণ হারিয়েছেন। নিহতের পরিবার ও স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত ফাদি হামদাল্লাহ আল-নাসান (১৭) ফিলিস্তিনের জাতীয় যুব ফুটবল দলের সদস্য ছিলেন। গত ১১ জুলাই হামলার শিকার হয়ে গুলিবিদ্ধ হওয়ার পর, চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ জুলাই) তিনি মারা যান।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) জানায়, আল-মুঘাইয়ির গ্রামে ইসরাইলি বসতিস্থাপনকারীদের হামলার সময় বাহিনীর গুলিতে ফাদির উরু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি পা কেটে ফেলা হলেও শেষ রক্ষা হয়নি। পিএফএ-এর তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরাইলি হামলায় ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনে এ পর্যন্ত ১ হাজার ১৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৫৬৮ জনই ফুটবলের সাথে যুক্ত ছিলেন।
শনিবার রামাল্লার মেডিকেল কমপ্লেক্স থেকে ফাদির মরদেহ তার নিজ গ্রামে নিয়ে দাফন করা হয়। ফাদির বাবা জানান, হামলার সময় মেয়েদের চিৎকার শুনে বাঁচাতে গিয়েই তার ছেলে গুলিবিদ্ধ হয়।
উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর ইসরাইলের দখলে রয়েছে। আন্তর্জাতিক আইনে সেখানকার ইসরাইলি বসতি স্থাপনকে অবৈধ ঘোষণা করা হলেও তা ক্রমাগত বাড়ছে। জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা পশ্চিম তীরে ইসরাইলের এই নীতিকে চরম বৈষম্যমূলক বা ‘অ্যাপার্টহাইড’ হিসেবে আখ্যায়িত করেছে।
দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।
পারস্য উপসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
হুথিদের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার
রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়ায় বরফধসে অন্তত ১১ পর্বতারোহী নিহত ও ৬ জন আহত হয়েছেন। দুর্গম এলাকায় চলছে উদ্ধার অভিযান।
দিল্লির কিলোকারিতে উচ্চ শব্দে হৈচৈ করতে নিষেধ করায় একদল যুবকের হামলায় মণিপুরী গিটারিস্ট ও সংগীত শিক্ষক চোংথাম বিক্রম সিং নিহত হয়েছেন।
মার্কিন যুদ্ধজাহাজে হামলার প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ইরানের নেই—ওয়াশিংটনের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তেহরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা।
ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে আরব লীগ। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছে জোটটি।
সংকট মোকাবিলায় ভক্সওয়াগনের পুনর্গঠনের অংশ হিসেবে একটি কারখানা বিক্রি করা হচ্ছে। সেখানে রাফায়েলের আকাশ প্রতিরক্ষা প্রকল্পের সরঞ্জাম তৈরি হবে।
