বিশ্ব

ভারতে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন ও নিট জালিয়াতির প্রতিবাদে রাহুলের ঐতিহাসিক ধরনা, রক্তাত্ত রাহুল গান্ধী আটক

আন্তর্জাতিক ডেস্কা: মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা (নিট)-র প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ভারত। শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতারা।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন (৭ লোক কল্যাণ মার্গ)-এর সামনে হঠাৎ ধরনায় বসেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী জোটের হেভিওয়েট নেতারা। সাড়ে তিন ঘণ্টা টানা অবস্থান শেষে পুলিশ বলপ্রয়োগ করে তাদের সরিয়ে দেয় এবং আটক করে বাসে তুলে নিয়ে যায়। জবরদস্তির সময় ধস্তাধস্তিতে রাহুল গান্ধীর নাক দিয়ে রক্ত পড়তে দেখা যায়।

 

সংসদ ভবন অভিযান ও পুলিশের বেধড়ক লাঠিচার্জ

নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে ককরোচ জনতা পার্টি (সিজেপি) গত দুই মাস ধরে লাগাতার আন্দোলন চালিয়ে আসছে। ২৪ দিন আগে লাদাখের প্রখ্যাত শিক্ষাবিদ ও পরিবেশকর্মী ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত সোনম ওয়াংচুক শিক্ষার্থীদের সমর্থনে অনশন শুরু করেন।

সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগেই পুলিশ অনশনমঞ্চ ভেঙে সোনম ওয়াংচুককে জোর করে হাসপাতালে ভর্তি করে। তবে পুলিশি বাধা উপেক্ষা করে গত সোমবার সংসদ ভবন অভিমুখে যাত্রা করে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। মিছিল রুখতে দিল্লি পুলিশ বেধড়ক লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে দুই পক্ষে ব্যাপক সংঘর্ষ হয়, এতে শতাধিক শিক্ষার্থী ও পুলিশ সদস্য আহত হন।

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে নজিরবিহীন অবস্থান

সোমবারের পুলিশি অত্যাচারের প্রতিবাদে গতকাল বিরোধী নেতারা স্পিকার ওম বিড়লার সাথে দেখা করলেও কোনো আশ্বাস পাননি। পরবর্তীতে রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের দেখে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে সরাসরি অবস্থান নেওয়ার।

বিকালে সাড়ে তিনটায় হুট করেই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধরনায় বসেন রাহুল ও প্রিয়াঙ্কা। এই নজিরবিহীন ঘটনার পর সেখানে উপস্থিত হন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে, আন্দোলনকর্মী যোগেন্দ্র যাদবসহ কেরল ও কর্ণাটকের কংগ্রেসি মুখ্যমন্ত্রীরা।

‘এক্স’ হ্যান্ডলে দেওয়া এক বার্তায় রাহুল গান্ধী বলেন:

পুলিশি অত্যাচারের জবাব চাইতে এসেছি। দেশের যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ ধ্বংস করার অপরাধে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত। ছাত্রদের ওপর আক্রমণ প্রতিটি ভারতীয় পরিবারকে আক্রমণের শামিল।

রক্তাত রাহুল ও নেতাদের গ্রেফতার

সন্ধ্যায় সরকারের প্রতিনিধি মন্ত্রী জিতেন্দ্র সিং এসে সংসদে আলোচনার আশ্বাস দিলেও রাহুল গান্ধী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকেন। সমঝোতা না হওয়ায় সন্ধ্যা সাতটার দিকে পুলিশ জবরদস্তি শুরু করে। রাহুল গান্ধীকে মাটিতে শুইয়ে ফেলে ১০-১২ জন পুলিশ সদস্য টেনে-হিঁচড়ে বাসে তোলে। এই সময় তার নাক দিয়ে রক্তক্ষরণ হয়।

আটককৃত নেতাদের দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে নিয়ে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। প্রিয়াঙ্কা গান্ধীকে মন্দির মার্গ থানায় নেওয়া হলে রাতে তাকে দেখতে ছুটে যান কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। রাত ৯টায় তিনিও মুক্তি পান।

এদিকে হাসপাতাল থেকে সোনম ওয়াংচুক জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি অনশন প্রত্যাহার করবেন না। আন্দোলনকারী শিক্ষার্থীরাও জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও বিচার না পাওয়া পর্যন্ত সারা দেশে প্রতিবাদ অব্যাহত থাকবে।

Related News

হুথি হামলায় সৌদি আরবে ৭৩ বেসামরিক নাগরিক আহত

দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।

পারস্য উপসাগরীয় নিরাপত্তা কাঠামোয় ইরানকে চায় রাশিয়া

পারস্য উপসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

হুথিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের প্রস্তুতি

হুথিদের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার

রাশিয়ায় বরফধসে পর্বতারোহী নিহত

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়ায় বরফধসে অন্তত ১১ পর্বতারোহী নিহত ও ৬ জন আহত হয়েছেন। দুর্গম এলাকায় চলছে উদ্ধার অভিযান।

দিল্লিতে মণিপুরী সংগীত শিক্ষক হত্যা

দিল্লির কিলোকারিতে উচ্চ শব্দে হৈচৈ করতে নিষেধ করায় একদল যুবকের হামলায় মণিপুরী গিটারিস্ট ও সংগীত শিক্ষক চোংথাম বিক্রম সিং নিহত হয়েছেন।

মার্কিন যুদ্ধজাহাজে হামলার সক্ষমতা ইরানের আছে: প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন যুদ্ধজাহাজে হামলার প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ইরানের নেই—ওয়াশিংটনের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তেহরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা।

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ চায় আরব লীগ

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে আরব লীগ। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছে জোটটি।

ভক্সওয়াগন ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম

সংকট মোকাবিলায় ভক্সওয়াগনের পুনর্গঠনের অংশ হিসেবে একটি কারখানা বিক্রি করা হচ্ছে। সেখানে রাফায়েলের আকাশ প্রতিরক্ষা প্রকল্পের সরঞ্জাম তৈরি হবে।

Search