বিশ্ব

শিক্ষার্থীদের আন্দোলন: দিল্লির যন্তর মন্তরে ইন্টারনেট পরিষেবা বন্ধ, জনজীবনে তীব্র দুর্ভোগ

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তর ও এর সংলগ্ন এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে মোবাইল ইন্টারনেট সেবা স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এই সিদ্ধান্তের কারণে মান্ডি হাউসসহ আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকা সম্পূর্ণ ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী বিকেল চারটা পর্যন্ত নিষেধাজ্ঞা থাকার কথা থাকলেও পরবর্তী সময়ে এর মেয়াদ মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।

হঠাৎ ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় আন্দোলনকারীদের পাশাপাশি চরম বিপাকে পড়েছেন সাধারণ পথচারী ও স্থানীয় কর্মজীবীরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খুচরা ব্যবসায়ী ও ক্রেতারা, কারণ অনলাইন লেনদেন বা ইউপিআই সেবা পুরোপুরি অচল হয়ে পড়েছে। বাধ্য হয়ে অনেকেই নগদ টাকায় কেনাকাটা সারছেন। কেবল ডেটা সেবাই নয়, মোবাইল নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ায় সাধারণ ফোনালাপেও ব্যাঘাত ঘটছে।

সাধারণত কোনো এলাকায় সহিংসতা কিংবা ভুল তথ্য ছড়িয়ে পড়া রোধ করতে প্রশাসন সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধের পথ বেছে নেয়। তবে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশনা রয়েছে—ইন্টারনেট বন্ধের সুনির্দিষ্ট কারণ জনগণকে জানাতে হবে। এবার কোনো ধরনের পূর্বঘোষণা বা সুস্পষ্ট কারণ প্রকাশ ছাড়াই সেবা বন্ধ করায় সরকারের এই ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে প্রযুক্তি ও নাগরিক অধিকার রক্ষা নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা।

(তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস)

Related News

হুথি হামলায় সৌদি আরবে ৭৩ বেসামরিক নাগরিক আহত

দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।

পারস্য উপসাগরীয় নিরাপত্তা কাঠামোয় ইরানকে চায় রাশিয়া

পারস্য উপসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

হুথিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের প্রস্তুতি

হুথিদের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার

রাশিয়ায় বরফধসে পর্বতারোহী নিহত

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়ায় বরফধসে অন্তত ১১ পর্বতারোহী নিহত ও ৬ জন আহত হয়েছেন। দুর্গম এলাকায় চলছে উদ্ধার অভিযান।

দিল্লিতে মণিপুরী সংগীত শিক্ষক হত্যা

দিল্লির কিলোকারিতে উচ্চ শব্দে হৈচৈ করতে নিষেধ করায় একদল যুবকের হামলায় মণিপুরী গিটারিস্ট ও সংগীত শিক্ষক চোংথাম বিক্রম সিং নিহত হয়েছেন।

মার্কিন যুদ্ধজাহাজে হামলার সক্ষমতা ইরানের আছে: প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন যুদ্ধজাহাজে হামলার প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ইরানের নেই—ওয়াশিংটনের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তেহরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা।

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ চায় আরব লীগ

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে আরব লীগ। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছে জোটটি।

ভক্সওয়াগন ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম

সংকট মোকাবিলায় ভক্সওয়াগনের পুনর্গঠনের অংশ হিসেবে একটি কারখানা বিক্রি করা হচ্ছে। সেখানে রাফায়েলের আকাশ প্রতিরক্ষা প্রকল্পের সরঞ্জাম তৈরি হবে।

Search