বিশ্ব

পশ্চিমবঙ্গে রাজনীতি উত্তপ্ত: অভিষেককে কড়া জবাব মুখ্যমন্ত্রী শুভেন্দুর, তৃণমূলের ‘নাম-নিশান মুছে দেওয়ার’ হুংকার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে শাসক-বিরোধী সংঘাত চরমে পৌঁছেছে। বিরোধী দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘২০৩১ সালে সব হিসাব বুঝে নেব’ মন্তব্যের কড়া জবাব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিষেককে পাল্টা কটাক্ষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেছেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের নাম-নিশান থাকবে না। এটা আমার দায়িত্ব। আর ২০৩১ সালে আপনি বাইরে থাকলে তবেই তো হিসাব নেবেন।

গত মঙ্গলবার (২১ জুলাই) ‘শহীদ দিবস’ উপলক্ষে কলকাতার বিড়লা তারামণ্ডলের কাছে আয়োজিত রাজনৈতিক সমাবেশে দীর্ঘদিন পর বক্তব্য দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি দাবি করেন, গত মে মাসের বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গঠন করলেও এবং দল ভাঙার ষড়যন্ত্র চললেও তৃণমূলকে দুর্বল করা যাবে না।

সমাবেশে নতুন তৃণমূলের বার্তা দিয়ে অভিষেক বলেন:

গাদ্দারি করে তৃণমূলকে দুর্বল করা যাবে না। আজ থেকে নতুন তৃণমূলের জন্ম হলো, যা আগামী ৪০ বছর বাংলায় লড়াই চালাবে। ২০৩১ সালের নির্বাচনে সব হিসাব বুঝে নেব।

উল্লেখ্য, গত মে মাসে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি জয়ী হয়ে সরকার গঠন করে এবং ৮০টি আসন নিয়ে তৃণমূল বিরোধী দলের ভূমিকা পায়। কিন্তু নির্বাচনের পর থেকেই তৃণমূলে ধস নামে। ৮০ জন বিধায়কের মধ্যে প্রায় ৭০ জন বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অংশে যোগ দেন এবং ২৮ লোকসভা সদস্যের মধ্যে ২০ জন কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে নতুন দল ‘এনসিপিআই’-এ যোগ দিলে মমতা-অভিষেকের নেতৃত্বাধীন দল চরম সংকটে পড়ে।

অভিষেকের বক্তব্যের ঠিক এক দিন পর গতকাল বুধবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে এর কড়া জবাব দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তৃণমূলকে রাজ্য থেকে সম্পূর্ণ মুছে ফেলা হবে।

এর পাশাপাশি শুভেন্দু অধিকারী আমপান ত্রাণের দুর্নীতি নিয়ে বড় পদক্ষেপের ইঙ্গিত দিয়ে জানান, আগামী ২৫ জুলাই বিধানসভায় ভারতের নিয়ন্ত্রক ও মহা হিসাব নিরীক্ষকের (সিএজি) ২৮টি দুর্নীতির প্রতিবেদন পেশ করা হবে। সিএজি রিপোর্টের ওপর ভিত্তি করে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার অনুমতির জন্য রাজ্যপালের কাছে আবেদন জানানো হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে বলেন,

কেউ রেহাই পাবে না। যত দুর্নীতি হয়েছে, সব বের করে আনা হবে। আপনি বেঁচে থাকতে থাকতেই প্রমাণ করে দেব, আপনি প্রতিষ্ঠিত ‘চোর’।

Related News

হুথি হামলায় সৌদি আরবে ৭৩ বেসামরিক নাগরিক আহত

দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।

পারস্য উপসাগরীয় নিরাপত্তা কাঠামোয় ইরানকে চায় রাশিয়া

পারস্য উপসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

হুথিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের প্রস্তুতি

হুথিদের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার

রাশিয়ায় বরফধসে পর্বতারোহী নিহত

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়ায় বরফধসে অন্তত ১১ পর্বতারোহী নিহত ও ৬ জন আহত হয়েছেন। দুর্গম এলাকায় চলছে উদ্ধার অভিযান।

দিল্লিতে মণিপুরী সংগীত শিক্ষক হত্যা

দিল্লির কিলোকারিতে উচ্চ শব্দে হৈচৈ করতে নিষেধ করায় একদল যুবকের হামলায় মণিপুরী গিটারিস্ট ও সংগীত শিক্ষক চোংথাম বিক্রম সিং নিহত হয়েছেন।

মার্কিন যুদ্ধজাহাজে হামলার সক্ষমতা ইরানের আছে: প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন যুদ্ধজাহাজে হামলার প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ইরানের নেই—ওয়াশিংটনের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তেহরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা।

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ চায় আরব লীগ

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে আরব লীগ। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছে জোটটি।

ভক্সওয়াগন ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম

সংকট মোকাবিলায় ভক্সওয়াগনের পুনর্গঠনের অংশ হিসেবে একটি কারখানা বিক্রি করা হচ্ছে। সেখানে রাফায়েলের আকাশ প্রতিরক্ষা প্রকল্পের সরঞ্জাম তৈরি হবে।

Search