বিশ্ব

যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ এখনই শেষ করার আহ্বান ইরানি প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা বিধ্বংসী যুদ্ধ ও সামরিক সংঘাত এখনই বন্ধের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কূটনৈতিক আলোচনা যখন কার্যত স্তব্ধ, ঠিক তখনই তিনি দাবি করেছেন যে, আন্তর্জাতিক অঙ্গনে ইরান বর্তমানে অত্যন্ত ‘শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে’ রয়েছে।

শুক্রবার একদল চিকিৎসকের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় পেজেশকিয়ান বলেন

যেহেতু আমরা এখন শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে আছি, তাই এখনই এই যুদ্ধ শেষ করা আমাদের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। পুরো বিশ্ব আজ ইরানের বিজয়কে স্বীকার করে নিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ সংক্রান্ত আন্তর্জাতিক সকল নিয়মকানুন লঙ্ঘন করে ইরানের স্কুল, হাসপাতাল ও বেসামরিক অবকাঠামোয় হামলা চালিয়েছে। ফলে বিশ্বজুড়ে তারা চরমভাবে ঘৃণিত ও নিন্দিত হচ্ছে।

গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের পক্ষে জোরালো সাফাই গান প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সরকারের অভ্যন্তরীণ কট্টরপন্থী পার্লামেন্ট সদস্যরা এই সমঝোতাকে ‘আমেরিকার কাছে আত্মসমর্পণ’ বলে যে সমালোচনা করেছিলেন, তা প্রত্যাখ্যান করে পেজেশকিয়ান চ্যালেঞ্জ ছুড়ে বলেন, চুক্তির একটি ধারাতেও ইরানের আত্মসমর্পণের কোনো উল্লেখ নেই; বরং সমতার ভিত্তিতে প্রতিপক্ষকেই সকল প্রতিশ্রুতি পূরণ করতে হবে।

তবে সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর পরই সামরিক অবস্থানে কঠোর বার্তা দিয়েছে ইরানি সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি স্পষ্ট জানিয়ে দিয়েছেন:

স্থল, সমুদ্র, আকাশ, বিমান প্রতিরক্ষা এমনকি সাইবার সেক্টরেও যেকোনো হামলা মোকাবিলায় ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। নতুন কোনো হুমকি বা দু সাহসিকতা দেখা দিলে তার বিধ্বংসী ও চরম জবাব দেওয়া হবে।

সংঘাতের আবহে ওমান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে টেলিফোনে আলোচনা হলেও হরমুজ প্রণালিতে উত্তেজনা কমেনি। ইরান বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রণালি আংশিক অবরুদ্ধ করে রেখেছে, যা কাটাতে ওয়াশিংটন পাল্টাপাল্টি নৌ-অবরোধ জারি রেখেছে। মার্কিন গণমাধ্যমের তথ্যমতে, প্রণালির দক্ষিণ অংশ দিয়ে প্রতিদিন ৫০ লাখ থেকে ১ কোটি ব্যারেল তেলবাহী গোপন ট্যাংকার বহরকে পাহারা দিয়ে পার করছে মার্কিন নৌবাহিনী।

অন্যদিকে আলোচনা ও সমঝোতা নিয়ে তৈরি সংশয় কাটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন:

হরমুজ প্রণালি ও আশপাশের গোটা অঞ্চলের ওপর আমাদের পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ রয়েছে। ইরান একটি চুক্তি করতে চাইলেও সঠিক সমঝোতায় পৌঁছানোর জন্য তারা এখনো সম্পূর্ণ প্রস্তুত নয়।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও সম্প্রতি এক ঘোষণায় জানিয়েছেন, ইরানের অর্থনীতির ওপর নজিরবিহীন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে তাদের সরকারকে ধসিয়ে দেওয়ার কৌশল গ্রহণ করেছে ওয়াশিংটন।

Related News

পরোক্ষ আলোচনা চলছে, নেতৃত্ব নিয়ে প্রশ্ন ট্রাম্পের

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যেও কাতারের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের পরোক্ষ আলোচনা চলছে। একই সময়ে ইরানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প।

ওকিনাওয়ায় নারী হত্যার অভিযোগ, মার্কিন সেনাদের মাসব্যাপী কারফিউ

জাপানের ওকিনাওয়ায় স্থানীয় নারী হত্যার অভিযোগে মার্কিন মেরিন গ্রেপ্তারের পর মার্কিন সেনাদের ওপর এক মাসের রাতের কারফিউ ও ৪৮ ঘণ্টার সামরিক কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারপ্রধান হিসেবে ২৫ বছর পূর্ণ, মন্দিরে প্রার্থনা মোদির

সরকারপ্রধান হিসেবে টানা ২৫ বছর পূর্ণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাইলফলক উপলক্ষে নয়াদিল্লির শ্রী বিনায়ক মন্দিরে প্রার্থনা করেন তিনি। এ উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রিসভাও অভিনন্দন প্রস্তাব গ্রহণ করেছে।

গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের ৩ বছর, ২০ হাজারেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক নিহত

ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি গণহত্যার তিন বছরে ২০ হাজার ৭৪৮ জন শিক্ষার্থী এবং ১ হাজার ৫৮ জন শিক্ষাসংশ্লিষ্ট কর্মী নিহত হয়েছেন।

হরমুজের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে’ ইরান: রুবিও

ইরান হরমুজ প্রণালির ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে’ বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এথেন্সে সংবাদ সম্মেলনে তিনি ইরানের সঙ্গে চুক্তির সুযোগ ও বাণিজ্যিক জাহাজে হামলা নিয়েও কথা বলেন।

রসায়নে নোবেল পেলেন হেনরি কাগন ও কেনসো সোই

২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি রসায়নবিদ হেনরি বি. কাগন ও জাপানি বিজ্ঞানী কেনসো সোই। অণুর দর্পণ-প্রতিচ্ছবি রূপ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে।

বিশ্বের সেরা শহরের তালিকায় নিউইয়র্ক, পেছনে লন্ডন-প্যারিস

অক্সফোর্ড ইকোনমিকসের ২০২৬ গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হয়েছে নিউইয়র্ক। অর্থনীতি, মানবসম্পদ, জীবনযাত্রা, পরিবেশ ও শাসন—পাঁচ সূচকে মূল্যায়ন করা হয়েছে শহরগুলোকে।

নোবেল শান্তি পুরস্কারে কার হাতে উঠবে পদক, আলোচনায় ট্রাম্প-আলবানিজ-আইসিসি

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার আজ ঘোষণা হবে। সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, পোপ লিও, ফ্রান্সেসকা আলবানিজ, আন্তর্জাতিক আদালত, সুদানের স্বেচ্ছাসেবক ও সিপিজে।

Search