বিনোদন

পুতুল নাচ হারিয়ে গেলেও বাঙালির কৃষ্টি ধরে রেখেছে ‘কাজলী অপেরা পুতুল নাচ’

হারুন অর রশীদ, লালমনিরহাট প্রতিনিধি: বাঙালির হাজার বছরের আবহমান ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির অন্যতম প্রাচীন অনুষঙ্গ পুতুল নাচকে নতুন প্রজন্মের সামনে টিকিয়ে রাখার লক্ষ্য নিয়ে লালমনিরহাটে পরিবেশিত হলো মনোজ্ঞ পুতুল নাচ প্রদর্শনী। ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ-২০২৬’ শিরোনামের এই ঐতিহ্যবাহী প্রদর্শনীর আয়োজন স্থানীয় সাংস্কৃতিক আঙিনায় ব্যাপক সাড়া ফেলেছে।

ঐতিহ্যবাহী এ পরিবেশনার সার্বিক পরিচালনায় ছিলেন কাজলী বেগম এবং সহকারী পরিচালনায় ছিলেন মো: রফিকুল ইসলাম কাজী। লোকসংস্কৃতির ধারাকে অক্ষুণ্ণ রেখে সামাজিক ও বিনোদনমূলক কাহিনি নিয়ে নির্মিত এই পুতুল নাচ দেখতে বিভিন্ন বয়সের দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মো: হামিদুর রহমান। বক্তব্যে তিনি বলেন:

ডিজিটাল যুগে আমাদের নিজস্ব ঐতিহ্য ও লোকসংস্কৃতিগুলোকে ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ। ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ’ যে উদ্যোগ নিয়েছে, তা সত্যি প্রশংসনীয়। আবহমান বাংলার এ ধরনের শিল্পকর্ম রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে লালমনিরহাট জেলা জাসাসের আহ্বায়ক সামসুদ্দোহা বাবু দেশীয় সংস্কৃতি চর্চায় স্থানীয় শিল্পীদের এই নিরলস প্রচেষ্টাকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত লালমনিরহাটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজনেরা অভিমত ব্যক্ত করেন যে, আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া লোকশিল্পের ঐতিহ্য ধরে রাখতে এবং প্রান্তিক মানুষের মাঝে বিনোদন ছড়িয়ে দিতে এ ধরনের প্রদর্শনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রদর্শনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ সংগঠনের জাহানারা বেগম, কবরী বেগম, লাভলী বেগম, নুর জাহান, ছোট নুর জাহান টুলটুলি, রাশেদা বেগম, সামেনা বেগম, অমেনা বেগম, লাইলি বেগম, নুর আলম, মোঃ মোজাম্মেল এবং গানের মাস্টার মন্টুসহ সংগঠনের বিভিন্ন কলাকুশলী।

Related News

কঙ্গনার ‘জেনারেশন গাটার’ মন্তব্যে সোনু সুদের তোপ: ‘তরুণদের অপমান করা লজ্জাজনক’

তরুণ শিক্ষার্থীদের নিয়ে কঙ্গনা রনৌতের বিতর্কিত মন্তব্যের কড়া জবাব দিলেন অভিনেতা সোনু সুদ। তরুণেরাই তারকা বানায় বলে মনে করিয়ে দিলেন তিনি। পড়ুন দৈনিক শব্দমিছিলে।

আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি

আটলান্টায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ চলাকালীন নিজের প্রিয় দল নিয়ে এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। আর্জেন্টিনা দলের কট্টর…

পরিবারসহ ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা

বিনোদন ডেস্ক: পবিত্র ওমরাহ হজ পালন করতে পরিবারসহ বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এবারের ওমরাহ সফরে তাঁর সঙ্গী হয়েছেন বাবা,…

অভিনেতা আলভীকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি

স্ত্রী আফরা ইভনাত ইকরাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়ার ১০ দিনের রিমান্ড…

সাকলায়েনের চাকরি যাওয়া নিয়ে পরীমনির বিস্ফোরক মন্তব্য!

বিনোদন প্রতিবেদক: চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ‘নৈতিকতাবহির্ভূত’ সম্পর্কের জেরে অবশেষে চাকরি হারাতে হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিঞ্চার (এডিসি) মো. গোলাম…

দীর্ঘ ৫ বছর পর ক্যামেরার সামনে টম-জেনডায়া: নতুন স্পাইডার-ম্যানের আমেজ, তবে অমীমাংসিতই রইল বিয়ে-রহস্য

স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে সিনেমার প্রচারণায় দীর্ঘ ৫ বছর পর একসঙ্গে ধরা দিলেন টম হল্যান্ড ও জেনডায়া। বিয়ে এবং বাগদানের গুঞ্জন নিয়ে এবারও নীরব রইলেন এই হলিউড জুটি।

কনটেন্ট ক্রিয়েটর ও জুলাই যোদ্ধা কারিনা কায়সারের অকালমৃত্যু

ফুটবলার কায়সার হামিদের মেয়ে ও বিশিষ্ট কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জুলাই আন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করে শোকাহত আসিফ নজরুল ও নাহিদ ইসলাম।

এপস্টেইনের সাথে সম্পর্ক অস্বীকার জিজি হাদিদের

জেফরি এপস্টেইন নথিতে নাম আসা নিয়ে নীরবতা ভাঙলেন জিজি হাদিদ। এপস্টেইনের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করে একে ভয়ংকর অভিজ্ঞতা বললেন সুপারমডেল।

Search