সপ্তাহের প্রথম কার্যদিবসে ডলারসহ প্রধান মুদ্রার দাম বৃদ্ধি
মধ্যপ্রাচ্য সংকট ও বৈশ্বিক প্রভাবের মাঝে আজ রোববার দেশে ডলারের গড় দাম বেড়ে ১২২.৮৫ টাকা। বাড়ল ইউরো, পাউন্ড ও রুপির দরও।
ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিক হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। জামিন আবেদনের শুনানি শেষে বিচারক মো. খায়রুল আলম ও বিচারক মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) এই আদেশ দেন।
বিদিশার আইনজীবী মো. মাসুদ মিয়া জানান, এই মামলায় জামিন পাওয়ার ফলে তাঁর কাশিমপুর কারাগার থেকে মুক্তিতে আইনি আর কোনো বাধা নেই।
মামলার বিবরণ থেকে জানা যায়, বারিধারার ‘প্রেসিডেন্ট পার্ক’-এর একটি ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করেন মোশাররফ হোসেন সিকদার নামে এক ব্যবসায়ী।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ওই মামলায় বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড) প্রদান করেন। রায়ের সময় বিদিশা আদালতে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছিল।
পরবর্তীতে গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৬ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিচারিক আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল দায়ের করে জামিনের আবেদন করেছিলেন বিদিশা। তবে গত ২ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির সেই জামিন আবেদন নাকচ করে দেন।
পরবর্তীতে নিম্ন আদালতের জামিন বাতিলের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করা হলে আজ তা শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়। আদালতে বিদিশার পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মো. ফজলুর রহমান, আইনজীবী মো. মাসুদ মিয়া ও নোমান হোসাইন তালুকদার। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ আলম দোহা। শুনানি শেষে হাইকোর্ট বিদিশা সিদ্দিকের জামিন মঞ্জুর করেন।
মধ্যপ্রাচ্য সংকট ও বৈশ্বিক প্রভাবের মাঝে আজ রোববার দেশে ডলারের গড় দাম বেড়ে ১২২.৮৫ টাকা। বাড়ল ইউরো, পাউন্ড ও রুপির দরও।
রাজস্ব সংস্কার আন্দোলনের কারণে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করে প্রজ্ঞাপন জারি করেছে আইআরডি। জানুন বিস্তারিত।
দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন দলীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-উত্তর বহুপক্ষীয় বৈশ্বিক শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে কীভাবে নতুন একপক্ষীয় ‘ট্রাম্পবাদ’ ও ঘরোয়া অর্থনৈতিক নীতি বিশ্বরাজনীতি নিয়ন্ত্রণ করছে তার বিশ্লেষণ।
এথেন্সে বিমান প্রদর্শনী চলাকালে গ্রিক বিমানবাহিনীর এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত। হাজারো দর্শকের সামনে বিস্ফোরণ ও আগুন।
স্বজনদের সঙ্গে যোগাযোগের সুযোগ বাড়াতে কারাবন্দিদের জন্য ভিডিও কল সেবা চালু করছে কারা অধিদপ্তর। মুন্সীগঞ্জ কারাগারে পাইলট প্রকল্প সফল।
ভারতের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও নৌসচিব পর্যায়ের বৈঠক নিয়ে ‘ধীরে চলো’ নীতি অনুসরণ করছে ঢাকা। পূর্ণ প্রস্তুতি ও রাজনৈতিক সূচি চূড়ান্ত হওয়ার অপেক্ষা।
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় নির্দিষ্ট উৎসের ওপর নির্ভরতা কমিয়ে বহুমুখী উৎস ও অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
