বিনোদন

হার্দিকের সঙ্গে প্রেমের গুঞ্জন: ট্রোলকারীকে কড়া জবাব দিলেন আমিশা প্যাটেল

বিনোদন: ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া জল্পনা নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। সম্প্রতি মুম্বাইয়ের তাজমহল প্যালেসে বন্ধুদের সঙ্গে হার্দিকের পরিচয় করিয়ে দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তাঁদের সম্পর্ক নিয়ে নেটিজেনদের একাংশ নানা মন্তব্য শুরু করে। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর এমন তীর্যক মন্তব্যের কড়া ও ব্যঙ্গাত্মক জবাব দিয়েছেন অভিনেত্রী।

এক্স (সাবেক টুইটার)-এর এক ব্যবহারকারী ওই ভিডিওটি শেয়ার করে দাবি করেন, আমিশা যেভাবে হার্দিকের কাঁধে হাত রেখেছেন, তাতে তাঁদের প্রেমের গুঞ্জনই সত্যি প্রমাণিত হয়।

বিষয়টি দৃষ্টিগোচর হলে তা মোটেও ভালোভাবে নেননি আমিশা প্যাটেল। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি লেখেন, ‘একেবারে সত্যি কথা ভাই! মাই গড আপনি একদম ঠিক ধরেছেন… তার ওপর আমার হাত রাখার ধরনটা সত্যিই বড্ড রোমান্টিক ছিল।’

এরপর বন্ধুত্বপূর্ণ মেলামেশাকে কেন সবসময় ভুল অর্থে বা প্রেমের চোখে দেখা হচ্ছে, সেই প্রশ্ন তুলে ওই নেটিজেনকে একহাত নিয়ে আমিশা আরও লেখেন, ‘আমি আপনাকে চিনি না, তবে এটা নিশ্চিত যে বন্ধু হিসেবেও আপনার কোনো মেয়েবন্ধু নেই। এই ধরনের পোস্ট করার আগে এবার অন্তত একজন মেয়েকে বন্ধু বানানোর সময় এসেছে আপনার…।’

উল্লেখ্য, ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এর আগে অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করলেও পরবর্তীতে তাঁদের বিচ্ছেদ হয়। বর্তমানে মডেল মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কে রয়েছেন হার্দিক, যা তিনি নিজেই প্রকাশ করেছিলেন। অন্যদিকে, স্রেফ বন্ধুত্বের সম্পর্ককে নিয়ে ভিত্তিহীন গুঞ্জন ছড়ানোর কঠোর প্রতিবাদ জানিয়ে বিষয়টি পরিষ্কার করে দিলেন আমিশা প্যাটেল।

Related News

চলতি মাসেই কি বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরী? গুঞ্জনে নতুন তারিখ

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে নতুন গুঞ্জন উঠেছে। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে তাঁর।

কক্সবাজারের সমুদ্র সৈকতে দীঘির স্নিগ্ধ রূপ, নজর কাড়ল নতুন লুক

কক্সবাজারে অবকাশযাপনের সুন্দর কিছু মুহূর্ত ও ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তাঁর এই নতুন লুক ভক্তদের নজর কেড়েছে।

ভেনিস উৎসবে সফল প্রদর্শনী ও ইতিহাস গড়া ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে দর্শকের উন্মাদনা

ভেনিস চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার সফল প্রদর্শনী সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে যা বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক অর্জন।

স্বামী শিলাদিত্যকে নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল

স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্য জীবন, সংসারের দায়িত্ব ভাগাভাগি এবং পারস্পরিক বোঝাপড়া নিয়ে খোলামেলা কথা বলেছেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল।

চল্লিশে এসেও দীপ্তিময়ী কুসুম শিকদার, জানালেন সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র

চল্লিশ পেরোলেও রূপ ও আত্মবিশ্বাসে অনন্য কুসুম শিকদার। সামাজিক মাধ্যমে সুখী, সুন্দর ও মানসিকভাবে সুস্থ থাকার চারটি চমৎকার মন্ত্র শেয়ার করেছেন তিনি।

কোলে সদ্যোজাতকে নিয়ে পরীমণির রহস্যময় পোস্ট: তবে কি আবারও মা হলেন নায়িকা?

কোলে সদ্যোজাত শিশুকে নিয়ে পরীমণির ‘তিন নাম্বার জন ডান’ ক্যাপশনের পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। ভক্তদের মনে প্রশ্ন, তবে কি আবারও সন্তান দত্তক নিলেন নায়িকা?

ভেনিস উৎসবে ইতিহাস গড়ল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

লির ভেনিস চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত বাংলাদেশি সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

আন্ডারওয়ার্ল্ডের হুমকি পেয়েও যে কারণে মাথা নত করেননি শাহরুখ খান

আন্ডারওয়ার্ল্ড থেকে গুলির হুমকি পেলেও কীভাবে নির্ভীকভাবে তাদের মোকাবিলা করেছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান, তা প্রকাশ করেছেন পরিচালক সঞ্জয় গুপ্ত।

Search