বিশ্ব

নেপালের সাম্প্রতিক বন্যা নিয়ে ছড়াচ্ছে পুরোনো ও ভুয়া ভিডিও: ফ্যাক্টচেক

ফ্যাক্টচেক: গত ২৬ আগস্ট নেপালে সংঘটিত ভয়াবহ বন্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন চাঞ্চল্যকর দাবি সংবলিত বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। এর মধ্যে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াত, অক্ষত বুদ্ধমূর্তির দৃশ্য এবং ৪১ জন নেপালির ইসলাম গ্রহণের দাবিযুক্ত ভিডিও অন্যতম। তবে ‘দৈনিক শব্দমিছিল’-এর অনুসন্ধানে ও সত্যতা যাচাইয়ে প্রমাণিত হয়েছে যে, ভাইরাল হওয়া এসব ভিডিওর কোনোটির সঙ্গেই নেপালের সাম্প্রতিক বন্যার কোনো সম্পর্ক নেই; এগুলো পুরোনো বা ভিন্ন ঘটনার।

১. উদ্ধারকাজে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াতের ভিডিও:

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, নেপালের বন্যাকবলিত এলাকায় আল্লাহর আজাব থেকে শহরকে রক্ষা করতে শিক্ষার্থীরা কুরআন পাঠ করছেন। তবে রিভার্স ইমেজ সার্চ ও কিউআর কোড বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি নেপালের নয়; এটি মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের এবং চলতি বছরের (২০২৬) জুনের।

কিরগিজস্তানের চুই অঞ্চলের জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের অফিশিয়াল পেজ ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কেগেতি উপত্যকায় পানিতে ভেসে যাওয়া ৬ বছরের এক শিশুর মরদেহ উদ্ধারের সময় উদ্ধার অভিযানের পাশাপাশি স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআন তিলাওয়াত করে প্রার্থনা করছিলেন। উদ্ধারকর্মীদের লাইফ জ্যাকেটেও স্পষ্ট ‘Kyrgyzstan Rescue’ লেখা রয়েছে।

২. অক্ষত বুদ্ধমূর্তির পুরোনো ভিডিও:

নেপালের সাম্প্রতিক বন্যায় চারপাশের ঘরবাড়ি ভেসে গেলেও একটি বিশাল বুদ্ধমূর্তি অক্ষত রয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি সাম্প্রতিক নয়, এটি ২০২৪ সালের বন্যার সময়ের। নেপালের চিতওয়ান জেলার নারায়ণগড়ে নারায়ণী নদীর পাশে অবস্থিত ওই বুদ্ধমূর্তির ভিডিওটি ২০২৪ সালের জুলাই মাসেও বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছিল। তাছাড়া সাম্প্রতিক বন্যার মূল বিপর্যয় ঘটেছিল তিব্বত সীমান্তের রাসুওয়াগাধি এলাকায়, আর বুদ্ধমূর্তিটি অবস্থিত প্রায় ১১৪ কিলোমিটার দূরের চিতওয়ানে।

৩. ৪১ জন নেপালি নাগরিকের ধর্মান্তরের পুরোনো ভিডিও:

নেপালে ভয়ংকর বন্যার পরপরই ৪১ জন নেপালি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন একটি ভিডিও ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কিন্তু সত্যতা যাচাইয়ে দেখা গেছে, এই ভিডিওটির সঙ্গে নেপালের সাম্প্রতিক বন্যার দূরতম কোনো সম্পর্ক নেই। ভিডিওটি অন্তত ২০২৩ সালের জুন মাস থেকে অনলাইনে রয়েছে। এছাড়া ২০২২ সালের জুলাই মাসে সৌদি আরবের রিয়াদে অবস্থিত ‘গাজওয়া আল-মুতাইরি মসজিদ’-এ আল-দাওয়াহ অ্যাসোসিয়েশনের উদ্যোগে নেপালি নাগরিকদের ইসলাম গ্রহণের সংবাদ ও ছবি সে সময় সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই না করে পুরোনো বা ভুয়া ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

Related News

২২৮ বছরের পুরোনো লন্ডনের ঐতিহ্যবাহী রেস্তোরাঁ ‘রুলস’, যেখানে অতিথি হয়েছিলেন ডিকেন্স থেকে ম্যাডোনা

লন্ডনের সবচেয়ে পুরোনো রেস্তোরাঁ ‘রুলস’-এর ২২৮ বছরের ইতিহাস, যেখানে চার্লস ডিকেন্স ও ম্যাডোনার মতো তারকারা এসেছিলেন। জেমস বন্ড সিনেমাতেও এটি দেখা গেছে।

নিউ মেক্সিকোর নাম পাল্টে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের, তীব্র প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র: আফ্রিকা-এশিয়ার প্রকৃত আকার তুলে ধরতে জাতিসংঘে প্রস্তাব পাস

শতবর্ষের বৈষম্য কাটিয়ে প্রতিটি মহাদেশের প্রকৃত আয়তন ফুটিয়ে তুলতে ‘ইকুয়াল আর্থ প্রজেকশন’ মানচিত্র ব্যবহারে জাতিসংঘের ঐতিহাসিক প্রস্তাব পাস।

ইউএস ওপেনে অদ্ভুত অভিজ্ঞতা: কোর্টে গাঁজার তীব্র গন্ধে ম্যাচ থামাতে হলো সাবালেঙ্কাকে

ইউএস ওপেনের ম্যাচে কোর্টে গাঁজার তীব্র গন্ধ পাওয়ার কারণে খেলা থামিয়ে আম্পায়ারকে অভিযোগ জানান বিশ্বসেরা টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা।

গাজায় ইসরায়েলি হামলা: এক ভবনের ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ জনের মরদেহ উদ্ধার

গাজার জেইতুন এলাকায় ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। প্রায় দুই বছর আগে হামলা হয়েছিল।

ক্ষুদ্র শৈবালের আগ্রাসনে ইসরায়েলে পানির সংকট: ৭৮ বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা

ভূমধ্যসাগরে ক্ষুদ্র শৈবালের বিস্তারে ইসরায়েলের প্রধান ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো বন্ধ হয়ে যাওয়ায় দেশটিতে নজিরবিহীন পানি সংকট দেখা দিয়েছে।

ইরানের খারগ দ্বীপের কাছে তেলবাহী জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি

ইরানের খারগ দ্বীপের কাছে একটি তেলবাহী জাহাজে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। তেল রপ্তানির মূল হাব এই দ্বীপ।

বাব আল-মান্দাবের নিয়ন্ত্রণে হুথি ও সরকারি বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত বেড়ে ১২৯

ইয়েমেনের বাব আল-মান্দাব প্রণালির দখল নিয়ে হুথি ও সরকারি বাহিনীর ভয়াবহ সংঘর্ষে ১২৯ জন নিহত হয়েছেন। বিশ্ব বাণিজ্য নিয়ে নতুন উদ্বেগ।

Search