চলতি মাসের শেষ ও আগামী মাসের শুরুতে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণের শঙ্কা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
চলতি মাসের শেষ ও আগামী মাসের প্রথম সপ্তাহে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ হতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।
ঢাকা: চাকরিজীবী স্বামী-স্ত্রীর কর্মস্থল একই জায়গা, শহর কিংবা একই উপজেলায় কাছাকাছি রাখার জন্য সরকারের পক্ষ থেকে আন্তরিক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধী দলের সদস্য মারদিয়া মমতাজের বিধি-৭১ এর আওতায় আনীত জরুরি জনগুরুত্বসম্পন্ন একটি মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে মন্ত্রী এই কথা জানান।
সংসদে দেওয়া বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী বলেন, কর্মজীবী মায়েদের শিশুদের নিরাপদ পরিচর্যার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। বর্তমানে মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মোট ৬৪টি ডে-কেয়ার সেন্টার অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে। এর মধ্যে ঢাকায় ২০টি এবং ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে ৪৪টি ডে-কেয়ার সেন্টার রয়েছে।
তিনি আরও জানান, সারা বাংলাদেশে আরও ৬০টি নতুন ডে-কেয়ার সেন্টার স্থাপনের কাজ চলমান রয়েছে। বর্তমানে এসব সেন্টারে ১৫ দিন থেকে ৬ বছর বয়স পর্যন্ত ৪ হাজার ৫০ জন শিশুকে অফিস চলাকালীন অর্থাৎ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিরাপদে রাখার সুব্যবস্থা রয়েছে।
কর্মজীবী মায়েদের সুবিধার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, বর্তমানে ৫৩টি শিশু দিবাযত্ন কেন্দ্রে কর্মরত মায়েদের জন্য ব্রেস্টফিডিং সেন্টার চালু রয়েছে। এর পাশাপাশি আরও ১১টি ব্রেস্টফিডিং সেন্টার স্থাপনের কাজ প্রায় শেষের পথে এবং খুব শীঘ্রই আরও ১২টিতে এই সুবিধা চালু করা হবে। এর ফলে খুব দ্রুতই দেশের ৬৪টি ডে-কেয়ার সেন্টারেই মায়েদের জন্য ব্রেস্টফিডিংয়ের সুনিশ্চিত ব্যবস্থা করা সম্ভব হবে বলে সংসদকে অবহিত করেন সমাজকল্যাণমন্ত্রী।
চলতি মাসের শেষ ও আগামী মাসের প্রথম সপ্তাহে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ হতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।
ছবি ছাড়া বায়োমেট্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির পদক্ষেপ নেওয়ার রিট রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বহাল থাকছে ছবি বাধ্যতামূলক করার বিধান।
অহেতুক নাম পরিবর্তন না করে ১৬ ডিসেম্বরে থার্ড টার্মিনাল আংশিক চালুর ঘোষণা বিমান পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের। পরিচালনায় চুক্তি জাপানের সঙ্গে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে নতুন ৫টি স্থায়ী কমিটি গঠন ও ২টির সদস্য পদ পুনর্গঠন। চিফ হুইপের প্রস্তাবে কণ্ঠভোটে পাস।
দেশব্যাপী হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান শুরুর সিদ্ধান্ত। প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবে র্যাব। তথ্যদাতার পরিচয় গোপনের ঘোষণা।
রাজধানীসহ দেশে শিশু নিখোঁজ ও গুমের ঘটনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। নিখোঁজ শিশুদের সন্ধানে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি।
হাইকোর্টে একাধিক রিট করে তথ্য গোপনের অভিযোগে রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।
জাতীয় সংসদে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে আলোচনা। প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের বক্তব্যে ডেপুটি স্পিকারের অসন্তোষ প্রকাশ।
