গণতন্ত্র অর্জনে ডিআরইউর ভূমিকা অনন্য: রুহুল কবির রিজভী
বাংলাদেশের গণতন্ত্র অর্জন ও মতপ্রকাশের স্বাধীনতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী।
ফেনী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শুধু ফাঁকা বুলি বা কথায় বিশ্বাসী নয়, দলটি কাজের মধ্য দিয়ে কথা বাস্তবায়নে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
গত বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) রাতে ফেনীর ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী সফরকে কেন্দ্র করে গৃহীত প্রস্তুতি, জনসমাগম এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে তিনি এই পরিদর্শনে যান। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
মন্ত্রী বলেন, বিএনপি সব সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বদ্ধপরিকর। এ দেশের সাধারণ মানুষ অতীতেও বিএনপির ওপর আস্থার প্রমাণ দিয়েছে এবং ভবিষ্যতেও জনগণের এই অবিচল আস্থা অটুট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী সফরকে অত্যন্ত ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী জানান, ওই দিন প্রধানমন্ত্রী ফুলগাজীতে বেশ কিছু জনকল্যাণমূলক কর্মসূচির উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে—
ফ্যামিলি কার্ড বিতরণ
ইমাম ও পুরোহিতদের ভাতা প্রদান
কৃষক কার্ড চালু
২৪৯ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন
১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে মেগা মুহুরী প্রকল্পের উদ্বোধন
এসব কর্মসূচি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তাঁর পৈতৃক নিবাস ফুলগাজীর শ্রীপুরে অবস্থিত মাতুলালয় মজুমদার বাড়িতে যাবেন এবং সেখানে পারিবারিক কবরস্থানে গিয়ে মরহুমদের কবর জিয়ারত করবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক কর্মযজ্ঞ ও প্রস্তুতি চলছে বলে জানান মন্ত্রী। সফরটি অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সব নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহাবুবউল করিম, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবসহ ফুলগাজী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মী এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।