হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ছাড়াই যুক্ত হওয়া যাবে অডিও ও ভিডিও কলে
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা অ্যাপ ছাড়াই শুধু একটি লিংকের মাধ্যমে অডিও ও ভিডিও কলে অংশ নেওয়ার নতুন ফিচার নিয়ে কাজ করছে মেটা। বিস্তারিত জেনে নিন।
প্রযুক্তি: স্মার্টফোন হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার পর সেটি বন্ধ দেখালে ব্যবহারকারীদের উদ্বেগের শেষ থাকে না। তবে একটু সচেতন হয়ে অ্যাপলের নিরাপত্তা ব্যবস্থার কিছু নির্দিষ্ট সেটিংস আগে থেকেই ঠিক করে রাখলে ফোন বন্ধ বা চুরি হয়ে যাওয়ার পরও নির্দিষ্ট সময় পর্যন্ত এর সঠিক অবস্থান শনাক্ত করা সম্ভব।
অ্যাপল ডিভাইসের শক্তিশালী নিরাপত্তা ফিচার কাজে লাগিয়ে খুব সহজেই হারিয়ে যাওয়া আইফোন খুঁজে পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক কোন সেটিংসগুলো আগে থেকে চালু রাখা জরুরি এবং কীভাবে এটি কাজ করে।
আইফোনের Settings থেকে নিজের নামের প্রোফাইলে প্রবেশ করে Find My মেনুতে যেতে হবে। সেখানে গিয়ে Find My iPhone এবং Find My Network—এই দুটি অপশনই চালু করতে হবে। ‘ফাইন্ড মাই নেটওয়ার্ক’ ফিচারটি আশপাশের অন্য অ্যাপল ডিভাইসের ব্লুটুথ সিগন্যাল ব্যবহার করে ইন্টারনেট বা অফলাইন অবস্থায়ও ফোনের লোকেশন ট্রেস করতে সাহায্য করে।
একই মেনুতে থাকা Send Last Location অপশনটিও চালু রাখা অত্যন্ত জরুরি। এতে ফোনের ব্যাটারি শেষ হয়ে যাওয়ার ঠিক আগমুহূর্তে ডিভাইসটি তার শেষ অবস্থানের লাইভ তথ্য স্বয়ংক্রিয়ভাবে অ্যাপলের কাছে পাঠিয়ে দেয়।
এ ছাড়া ফোনের Location Services এবং Bluetooth সবসময় সচল রাখতে হবে।
আপনার ফোনের এই সেটিংসগুলো সঠিকভাবে কাজ করছে কি না, তা যাচাই করতে আইফোনের ওপরের ডান দিক থেকে নিচে সোয়াইপ করে পাওয়ার আইকন চেপে ধরে রাখুন। পাওয়ার-অফ স্ক্রিনে যদি “iPhone Findable After Power Off” লেখাটি দেখতে পান, তবে নিশ্চিত হতে পারেন যে ফোন বন্ধ হওয়ার পরও সেটি ট্র্যাক করা যাবে।
ফোন চুরি হওয়ার পর চোরেরা যাতে লক থাকা অবস্থায় কন্ট্রোল সেন্টার খুলে এয়ারপ্লেন মোড (Airplane Mode) চালু করতে না পারে, সেজন্য একটি গুরুত্বপূর্ণ সেটিংস করে রাখা প্রয়োজন। এর জন্য Settings > Face ID & Passcode > Allow Access When Locked মেনুতে গিয়ে Control Center অপশনটি বন্ধ করে দিন। ফলে ফোন লক থাকা অবস্থায় কেউ চাইলেও সহজে এর নেটওয়ার্ক বিচ্ছিন্ন করতে পারবে না।
সাধারণত আইফোন ১১ বা তার পরবর্তী মডেলগুলোতে এবং আইওএস ১৫ বা এর পরের সংস্করণে এই বিশেষ সুবিধা পাওয়া যায়। তবে আইফোন এসই ও ই সিরিজের কিছু পুরোনো মডেলে এটি সাপোর্ট করে না।
ম্যানুয়ালি ফোন বন্ধ করলে চার্জ থাকা অবস্থায় প্রায় ২৪ ঘণ্টা পর্যন্ত এর লোকেশন শনাক্ত করা যায়।
ফোনের ব্যাটারি সম্পূর্ণ শেষ হয়ে গেলেও আইওএস ১৫.২ বা পরবর্তী সংস্করণের সামঞ্জস্যপূর্ণ আইফোন প্রায় পাঁচ ঘণ্টা পর্যন্ত কম শক্তির ব্লুটুথ সিগন্যাল পাঠাতে পারে। এই সময়ে আশপাশের অন্য অ্যাপল ডিভাইসের নেটওয়ার্ক ব্যবহার করে ফোনটি নিজের অবস্থান জানিয়ে দেয়।
এরপর ‘ফাইন্ড মাই’ অ্যাপে সর্বশেষ শনাক্ত হওয়া লোকেশন সর্বোচ্চ সাত দিন পর্যন্ত দেখা যায়। সাত দিনের বেশি সময় কোনো আপডেট না পেলে সাধারণত “No Location Found” মেসেজ শো করে।
ফোন খুঁজে না পেলে অন্য কোনো অ্যাপল ডিভাইস বা অফিসিয়াল ‘ফাইন্ড মাই’ ওয়েবসাইট থেকে ডিভাইসটিকে Lost Mode-এ ফেলে দেওয়া যায়। ফলে ফোনটি পুনরায় ইন্টারনেট বা নেটওয়ার্কের আওতায় আসলে মালিকের দেওয়া জরুরি বার্তা ও যোগাযোগের নম্বর লক স্ক্রিনে ভেসে উঠবে। এ ছাড়া আইফোনে Stolen Device Protection চালু থাকলে লস্ট মোড বন্ধ করতে ফেস আইডি বা টাচ আইডির প্রয়োজন হয়। তাই ফোন বিক্র বা অন্য কারও হাতে হস্তান্তরের সময় ছাড়া ‘ফাইন্ড মাই’ ফিচারটি সবসময় সচল রাখাই সবচেয়ে নিরাপদ।