জাতীয়

আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয়: দুদক সচিব

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আনীত অর্থ পাচারের অভিযোগকে মনগড়া বা ভিত্তিহীন বলছে না দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রয়োজনে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট দেশগুলোতে তথ্য চেয়ে চিঠি (এমএলআর) পাঠানো হবে বলে স্পষ্ট জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দুদক সচিব সাইদুর রহমান খান বলেন, “অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তী ধাপে গিয়েছি। অনুসন্ধান চলমান আছে। তদন্তে যেটা আসে, তা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। এখানে মনমতো কাজ করার কোনো অবকাশ নেই।”

সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে চলা বিভিন্ন আলোচনা ও সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, “অনেক কথাই বলা হচ্ছে। আপনারা লক্ষ্য রাখেন, দেখেন আমরা কী করছি। নিজেরাই বুঝতে পারবেন এটা মনগড়া কিনা, বা আমরা কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছি কিনা।”

আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে তথ্য চেয়ে চিঠি দেওয়ার বিষয়ে জানতে চাইলে দুদক সচিব জানান, আইনের আওতায় পারস্পরিক আইনি সহায়তার অংশ হিসেবে প্রয়োজনে এমএলআর (Mutual Legal Assistance Request) পাঠানো হবে। অভিযোগের সত্যতা যাচাই করে যদি এর সারবত্তা পাওয়া যায়, তবে কমিশন আইন অনুযায়ী পরবর্তী ধাপে অগ্রসর হবে বলেও জানান তিনি। অনুসন্ধান শেষে প্রতিবেদন পাওয়ার পরই কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

Related News

‎যুবশক্তিকে ধ্বংস করতে একটি নীলনকশা তৈরি হয়েছিল—ত্রাণমন্ত্রী

তরুণ প্রজন্ম ও যুবশক্তিকে ধ্বংস করতে অতীতে গভীর নীলনকশা বাস্তবায়ন করা হয়েছিল বলে মন্তব্য করেছেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী।

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কুইক রেন্টালের কঠোর সমালোচনা করে সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবস্থার ওপর জোর দিয়েছেন।

আন্তর্জাতিক মানে কৃষিপণ্য রপ্তানিতে গামা ইরেডিয়েশন প্রযুক্তির সূচনা: কৃষিমন্ত্রী

গাজীপুরে বিনা-র গামা ইরেডিয়েশন সেন্টারের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। পচনশীল কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানিতে নতুন সম্ভাবনা।

বাংলাদেশ-জাপান অংশীদারিত্ব জোরদার, ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

টোকিওতে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও বিগ-বি রূপরেখা সম্প্রসারণের ঘোষণা। বাংলাদেশ-জাপান যৌথ বিবৃতি প্রকাশ।

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান |

টোকিওতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সেমিনারে চিকিৎসা ও গবেষণায় সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান ডা. জুবাইদা রহমান।

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামো সহযোগিতায় জোর

টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দ্বিপক্ষীয় বৈঠক। ৬.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ ও জ্বালানি-অবকাঠামো খাতে সহযোগিতার আহ্বান।

টোকিওতে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেছে সংসদীয় মৈত্রী লীগ। বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আশাবাদ।

তারেক রহমানের জাপান সফর: অর্থনৈতিক কূটনীতির নতুন দিগন্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের টোকিও সফর ও জাপানের সাথে ৫০০ কোটি ডলারের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে রোটারিয়ান এম নাজমুল হাসানের বিশেষ নিবন্ধ।

Search