জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা: মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ। প্রায় এক দশক ধরে ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ফলে দেশের পরিবেশগত ও জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের ওপর তৈরি হওয়া বাড়তি চাপ মোকাবিলায় এই প্রত্যাবাসন জরুরি বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ ভবনে অনুষ্ঠিত এক জলবায়ু বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ দীর্ঘ সময় ধরে বিশালসংখ্যক রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়ে আসছে। তবে এর ফলে স্থানীয় পরিবেশ ও জলবায়ুর ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। তাই এই সংকট স্থায়ীভাবে সমাধানের জন্য রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় ফিরে যাওয়া নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতার কোনো বিকল্প নেই।

আসন্ন কপ (COP) সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুর পাশাপাশি পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা পাওয়ার বিষয়টি জোরালোভাবে তুলে ধরবেন প্রধানমন্ত্রী—এমনটাই জানান শামা ওবায়েদ। এছাড়া জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে জলবায়ু অর্থায়ন আরও অনুদানভিত্তিক হওয়াসহ মোট চারটি প্রধান দাবি বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হবে বলে তিনি উল্লেখ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানান, বাংলাদেশ জলবায়ু অর্থায়ন কোনো ঋণ হিসেবে চায় না, বরং একে কার্যকর ও প্রকৃত সহায়তা হিসেবে দেখতে চায়। একই সঙ্গে পরিবেশ রক্ষায় পাটজাত পণ্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যকে পরিবেশবান্ধব ও বায়োডিগ্রেডেবল ন্যাচারাল ফাইবার হিসেবে বিশ্বমঞ্চে পরিচিত করতে সরকার কাজ করছে। জলবায়ু সংকট মোকাবিলায় পাট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সরকারের দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার অনুযায়ী জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপগুলো ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related News

ওজোপাডিকোর প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যা সমাধান

সার্ভারে ত্রুটির কারণে ওজোপাডিকোর প্রি-পেইড মিটার রিচার্জে যে সমস্যা তৈরি হয়েছিল তা সমাধান করা হয়েছে। এখন সেবা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

এক দিনের সফরে সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

এক দিনের সফরে সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনা শেষে রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

তিন রাজনৈতিক দলের প্রার্থী সমীকরণে জমে উঠছে মাঠ

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। নির্দলীয় এই নির্বাচনে তিন দলের ভিন্ন কৌশল রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে।

সঞ্চয়পত্রের মুনাফা নিশ্চিতে ১৫ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে স্বয়ংক্রিয় এভিএস সিস্টেম

সঞ্চয়পত্রের ভুল অ্যাকাউন্টে টাকা যাওয়া ও ভোগান্তি বন্ধে ১৫ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস)।

দুই সপ্তাহেও হয়নি পে স্কেলের প্রজ্ঞাপন, খসড়া অর্থ মন্ত্রণালয়েই

মন্ত্রিসভায় অনুমোদনের দুই সপ্তাহ পরও নতুন পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হয়নি। আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের অপেক্ষায় খসড়া। পড়ুন বিস্তারিত।

যাত্রাবাড়ীতে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট

জুলাই গণ-অভ্যুত্থানে যাত্রাবাড়ীতে নাদিম হত্যাচেষ্টা ও বাবুল মৃধা হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাত থেকেই মিলবে গ্যাস-বিদ্যুৎ, ব্যবসায়ীদের আশ্বাস: প্রধানমন্ত্রী

শিল্পকারখানায় গ্যাস-বিদ্যুৎ সরবরাহ মঙ্গলবার রাত থেকেই স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে ২১ ব্যবসায়ী সংগঠনের বৈঠক শেষে জানালেন এফবিসিসিআই প্রশাসক।

অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর, রিজার্ভের টাকাও চুরির বিচার হয়নি: হাফিজ উদ্দিন আহমদ

ভোলায় বিএনপির মতবিনিময় সভায় আওয়ামী লীগের অর্থ পাচার, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ও ভারতের অসম চুক্তির কড়া সমালোচনা করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

Search