ইমরান খানের চিকিৎসা নিয়ে অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়কের উদ্বেগ
কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসা ও মানবিক পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন দেশটির সাত সাবেক অধিনায়ক।
খেলাধুলা: চলতি বছরে মাঠে গড়াচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে দেশের ক্রিকেটে এই টুর্নামেন্টের গুরুত্ব ও নিজেদের ক্যারিয়ারে এর প্রভাব অপরিসীম বলে মনে করেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিপিএল নিয়ে নিজের আলাদা রোমাঞ্চ ও অভিজ্ঞতার কথা সম্প্রতি গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন তিনি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিপিএলের অফিসিয়াল পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় টুর্নামেন্টটির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন শান্ত।
বিপিএল নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়ে জাতীয় দলের টেস্ট অধিনায়ক বলেন, “আল্লাহর রহমতে বিপিএলে অনেক বছর ধরেই খেলছি। প্রতিবছর যখনই শুনি বিপিএল শুরু হতে যাচ্ছে, তখনই একটি আলাদা রোমাঞ্চ কাজ করে। খেলোয়াড় হিসেবে আমাদের জন্য এটি অনেক বড় একটি মঞ্চ। সেখানে ভালো পারফর্ম করতে পারলে নিজের জন্য এবং ক্যারিয়ারের জন্য সবসময়ই ইতিবাচক কিছু হয়।”
দেশের ক্রিকেটে বিপিএলের অবদান তুলে ধরে শান্ত আরও বলেন, “আমাদের দেশের জন্য বিপিএল অনেক বড় একটি টুর্নামেন্ট। প্রতিবছরই দেখা যায় বেশ কয়েকজন উদীয়মান তরুণ খেলোয়াড় এখানে খেলার সুযোগ পায়। তাই তরুণদের নিজেদের প্রমাণ করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মঞ্চ।”
কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসা ও মানবিক পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন দেশটির সাত সাবেক অধিনায়ক।
ব্যালন ডি’অর নিয়ে কিলিয়ান এমবাপ্পের বিতর্কিত মন্তব্যের জেরে উসমান ডেম্বেলেসহ ফরাসি ড্রেসিংরুমে তীব্র অসন্তোষ ও বিভেদ দেখা দিয়েছে।
এসিসি সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়ে নারী এশিয়া কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেছে ভারতীয় নারী ক্রিকেট দল।
ইমরান খানের বন্দিদশা ও সুচিকিৎসা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উইন্ডিজ কিংবদন্তি মাইকেল হোল্ডিং। তিনি বলেন, খুনির সঙ্গেও এমন আচরণ করা হয় না।
আসিয়ান কাপের আগে ফিটনেস ঘাটতি, ইনজুরি এবং স্বীকৃত ‘নাম্বার নাইন’ না থাকায় কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
ওল্ড ট্র্যাফোর্ডে ফোডেনের লাল কার্ড ও হালান্ডের বিতর্কিত গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে ম্যানচেস্টার সিটি।
আতলেতিকো মাদ্রিদে সমর্থকদের দুয়ো ও দলবদল নাটকের পর নতুন করে পেশির চোটে পড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।
লা লিগার প্রথম ৫ ম্যাচে ১৬ গোল করে ১৯৫৮ সালের দি স্তেফানো-পুসকাসদের রেকর্ড স্পর্শ করল বার্সেলোনার ইয়ামাল-রাফিনিয়া-ফেরমিন ত্রিফলা।
