জাতীয়

আসিফ মাহমুদের সম্পদ ও অর্থপাচারের অভিযোগ, বিএফআইইউকে দুদকের চিঠি

জাতীয়: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দেশ-বিদেশে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগের অনুসন্ধানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগে পর্তুগাল, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি ক্রয় এবং অর্থপাচারের মাধ্যমে সম্পদ অর্জনের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে বিএফআইইউকে চিঠি দিয়েছে দুদক।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের স্বাক্ষরিত চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দেশ-বিদেশে সম্পদ অর্জন, আর্থিক লেনদেন ও অর্থপাচারের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত ও প্রয়োজনীয় নথি সরবরাহের জন্য বিএফআইইউর সহযোগিতা চাওয়া হয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, অভিযোগগুলোর বিষয়ে তথ্য যাচাই-বাছাই ও অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। অভিযোগের সত্যতা, সম্পদের উৎস এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেন সম্পর্কে তথ্য-উপাত্ত পর্যালোচনার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তবে এখন পর্যন্ত এসব অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় এর সত্যতা বা অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তও হয়নি।

Related News

বিতর্কিত অডিও ভাইরাল ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত অডিও ভাইরালের ঘটনায় ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। অডিওটি এআই দিয়ে তৈরি বলে দাবি করেছেন তিনি।

মানুষ যেমন আইন চায়, সরকার তেমনই আইন আনবে: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

বাকস্বাধীনতা ও ব্যক্তির সম্মানহানি রোধের বিষয়টি মাথায় রেখে জনগণের চাওয়া অনুযায়ী সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিদেশি ফার্নিচার আমদানি,বিদেশ ভ্রমণে সম্মানী নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ব্যয় সাশ্রয় ও দেশীয় পণ্য ব্যবহারের তাগিদ দিয়ে বিদেশি ফার্নিচার আমদানি, একনেক সভার সম্মানী এবং প্রি-শিপমেন্ট বিদেশ ভ্রমণে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রার্থীর পাশাপাশি এজেন্টের ব্যাংক হিসাব নম্বর যুক্ত করার বিধান করল ইসি

র্বাচনী ব্যয় সংক্রান্ত তথ্যে প্রার্থীর পাশাপাশি এখন থেকে এজেন্টের ব্যাংক হিসাব নম্বরও অন্তর্ভুক্ত করার বিধান করে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করেছে ইসি।

২৬ মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আজ দুপুরে বৈঠকে বসছে ইসি

স্থানীয় সরকার ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ২৬টি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আজ দুপুরে বৈঠকে বসছে নির্বাচন কমিশন।

টিসিবির তালিকা থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী বাদ: বাণিজ্যমন্ত্রী

টিসিবির কার্ডের তালিকা থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। চালু হলো ‘উপকারী’ অ্যাপ।

একনেকে তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্প অনুমোদিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় এমআরটি লাইন-১ ও ৫ সহ মোট ১২টি বড় উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন

বুধবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Search