সম্পাদকীয়

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, অস্থিতিশীলতা প্রতিরোধে সরকারকে কঠোর হতে হবে : রোটারিয়ান এম. নাজমুল হাসান

রাজধানী ঢাকা জুড়ে একদিনে ছয়টি ভিন্ন স্থানে অন্তত ১০টি ককটেল বিস্ফোরণ এবং পরবর্তীতে কাফরুলে ফাঁকা বাসে অগ্নিসংযোগ ও বিটিভি ভবনের সামনে বিস্ফোরণের ঘটনা জনমনে তীব্র আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে। উড়ালসড়কের উপর থেকে ককটেল ছুড়ে অটোরিকশাচালককে আহত করা কিংবা সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও থানার ফটককে লক্ষ্যবস্তু বানানো কোনো সাধারণ অপরাধমূলক ঘটনা নয়; বরং এটি পরিকল্পিতভাবে নগরে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নেওয়ার অপচেষ্টা।

গণ-অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক ধারায় উত্তরণের এই সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং অস্থিতিশীলতা তৈরি করার যেকোনো পাঁতারা কঠোরভাবে দমন করা জরুরি।

পুলিশের তদন্ত ইঙ্গিত দিচ্ছে যে, নিষিদ্ধ ঘোষিত দল ও পরাজিত সন্ত্রাসী গোষ্ঠী ঝটিকা মিছিল ও নাশকতামূলক ককটেল বিস্ফোরণের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জাহির করার পাশাপাশি একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি জাতীয় অর্থনীতি ও সামগ্রিক স্থিতিশীলতার জন্য চরম হুমকি।

রাজধানীর ব্যস্ততম পয়েন্ট ও উড়ালসড়কগুলোকে ব্যবহার করে যেভাবে দুষ্কৃতকারীরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাচ্ছে, তাতে পুলিশি টহল ও গোয়েন্দা তৎপরতার গভীর ঘাটতি ফুটে ওঠে।

ককটেল নিক্ষেপের প্রধান মাধ্যম হিসেবে ফ্লাইওভারগুলো ব্যবহৃত হচ্ছে। এসব উড়ালসড়কে সিসিটিভি ক্যামেরা সচল করা এবং রাতের বেলায় টহল বাড়ানো প্রয়োজন। ডিএমপির পক্ষ থেকে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে জড়িতদের গ্রেপ্তারের কথা বলা হয়েছে। তবে তা যেন শুধু আশ্বাসে সীমাবদ্ধ না থেকে দৃশ্যমান ও দ্রুততম আইনি পদক্ষেপে রূপান্তরিত হয়, তা নিশ্চিত করতে হবে।

রাজনৈতিক প্রতিশোধ বা সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল শিকার হন সাধারণ খেটে খাওয়া মানুষ। যেমনটা ঘটেছে যাত্রাবাড়ীতে ককটেল হামলায় আহত অটোরিকশাচালকের ক্ষেত্রে।

কোনো রাজনৈতিক ব্যানার বা পেছনের শক্তিকে ছাড় না দিয়ে ককটেল হামলা ও অগ্নিসংযোগে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ পরিকল্পনাকারীদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে হবে। প্রতিটি ওয়ার্ড ও থানায় নাগরিকদের সাথে সমন্বয় করে সন্দেহভাজন চলাচলের ওপর নজরদারি বাড়ানো এবং সচেতনতা গড়ে তোলা প্রয়োজন।

রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করা কেবল ডিএমপি বা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত দায়িত্ব নয়; এটি রাষ্ট্রীয় স্থিতিশীলতার মূল শর্ত। নিষিদ্ধ ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর এরকম নাশকতা রুখে দিতে হলে পুলিশ বাহিনীকে অতীতের চেয়ে আরও বেশি সতর্ক, পেশাদার ও গতিশীল হতে হবে। কোনো অবস্থাতেই সন্ত্রাসী চক্র যেন রাজধানী শহরকে জিম্মি করতে না পারে—এটাই সাধারণ মানুষের প্রত্যাশা।

লেখক: রোটারিয়ান এম. নাজমুল হাসান, বিশিষ্ট কলামিস্ট, রাজনীতিবিদ ও রাষ্ট্রচিন্তক।

Related News

মজলুম জননেতা ভাসানী: ৫০ বছর পরেও যিনি প্রাসঙ্গিক, যিনি পথ দেখান

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সংগ্রামী জীবন, কাগমারী সম্মেলন, ফারাক্কা লংমার্চ এবং আজকের বাংলাদেশে তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে লিখেছেন আতাউর রহমান মিন্টু।

খামোশ বলা সেই মানুষটি: ৫০ বছর পরেও ভাসানী কেন আমাদের সবচেয়ে বেশি দরকার

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সংগ্রামী জীবন, কাগমারী সম্মেলন, ফারাক্কা লংমার্চ ও আজকের বাংলাদেশে তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।

সার্টিফিকেট নয়, দক্ষতাই হবে ভবিষ্যৎ : প্রধানমন্ত্রীর শিক্ষা-ভাবনায় নতুন বাংলাদেশ

নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা, বহুভাষিক দক্ষতা ও পরিবেশ সচেতনতা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা-ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে কলাম লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।

পোশাক খাতে টিকে থাকার লড়াই: কমপ্লায়েন্সই এখন কৌশল | রোটারিয়ান এম নাজমুল হাসান

২০২৯ সালে এলডিসি উত্তরণের পর শুল্কমুক্ত সুবিধা হারানো এবং ইউরোপীয় ইউনিয়নের নতুন কমপ্লায়েন্স আইন মোকাবিলায় বাংলাদেশের পোশাক খাতের করণীয় নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।

ঋণের সৈকতে দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতি | রোটারিয়ান এম নাজমুল হাসান

কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন উপলক্ষে বাংলাদেশের ক্রমবর্ধমান সরকারি ঋণ, সুদের বোঝা ও উত্তরণের উপায় নিয়ে বিশ্লেষণ করেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।

তুরস্কে COP31 সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরলেন রোটারিয়ান এম নাজমুল হাসান

তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP31-এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন বিশিষ্ট কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক রোটারিয়ান এম নাজমুল হাসান।

তুরস্কে COP31 জলবায়ু সম্মেলন কভারেজ শেষে দেশের পথে রোটারিয়ান এম নাজমুল হাসান

তুরস্কের আন্তালিয়ায় সফলভাবে COP31 জলবায়ু সম্মেলনের সংবাদ কভারেজ শেষ করে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাষ্ট্রচিন্তক ও কলামিস্ট রোটারিয়ান এম নাজমুল হাসান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক ভাষণ ও কূটনৈতিক সাফল্য |রোটারিয়ান এম নাজমুল হাসান

তুরস্কের আন্তালিয়ায় COP31 সম্মেলনে ৫ দফা দাবি তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অস্ট্রেলিয়া, তুরস্ক, চীন ও উজবেকিস্তানের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন।

Search