১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে: রিজভী
কেরানীগঞ্জে এসএসসির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে।
জাতীয় : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ বিভাগ কর্তৃক শনিবার (১৯ সেপ্টেম্বর) ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শীর্ষক এই প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন এই প্রজ্ঞাপনে অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি বিভিন্ন এলাকা ও গ্রেড ভেদে কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি ভাড়ার সুনির্দিষ্ট হার পুনর্নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কর্মরত কর্মচারীদের জন্য বাড়ি ভাড়ার হার গ্রেড ভেদে সর্বোচ্চ নির্ধারণ করা হয়েছে।
গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত: মূল বেতনের ৬০ শতাংশ।
গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত: মূল বেতনের ৫০ শতাংশ।
গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত: মূল বেতনের ৪৫ শতাংশ।
গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেড: মূল বেতনের ৪০ শতাংশ।
অন্যান্য সিটি করপোরেশন ও বিশেষ পৌর এলাকার হার।
খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ ও বগুড়া সিটি করপোরেশন এবং সাভার ও কক্সবাজার পৌর এলাকার জন্য বাড়ি ভাড়ার হার কিছুটা হ্রাস করে নির্ধারণ করা হয়েছে। এসব এলাকায়—
গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত কর্মীরা পাবেন ৫০ শতাংশ।
গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত পাবেন ৪০ শতাংশ।
গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত পাবেন ৩৫ শতাংশ।
গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা পাবেন মূল বেতনের ৩০ শতাংশ হারে বাড়িভাড়া।
দেশের অন্যান্য এলাকার ক্ষেত্রে—
গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত মূল বেতনের ৪৫ শতাংশ।
গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত ৩৫ শতাংশ।
গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৩০ শতাংশ।
গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা মূল বেতনের ২৫ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নতুন এই পে স্কেল কার্যকরের ফলে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী ও তাঁদের পরিবার আর্থিক সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
কেরানীগঞ্জে এসএসসির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনার তিন মাস পর তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। গোয়েন্দারা নিশ্চিত করেছেন এর পেছনে কোনো নাশকতা ছিল না।
গণভোটের রায় অগ্রাহ্য করে জনগণকে অপমান করা হয়েছে উল্লেখ করে এর প্রতিশোধ নিতেই ১১-দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ থেকে হুশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াত আমির শফিকুর রহমান।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত অডিও ভাইরালের ঘটনায় ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। অডিওটি এআই দিয়ে তৈরি বলে দাবি করেছেন তিনি।
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পর্তুগাল, অস্ট্রেলিয়া ও দুবাইয়ে জমি ক্রয় ও অর্থপাচারের অভিযোগের বিষয়ে বিএফআইইউর কাছে নথিপত্র চেয়েছে দুদক।
বাকস্বাধীনতা ও ব্যক্তির সম্মানহানি রোধের বিষয়টি মাথায় রেখে জনগণের চাওয়া অনুযায়ী সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
ব্যয় সাশ্রয় ও দেশীয় পণ্য ব্যবহারের তাগিদ দিয়ে বিদেশি ফার্নিচার আমদানি, একনেক সভার সম্মানী এবং প্রি-শিপমেন্ট বিদেশ ভ্রমণে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
র্বাচনী ব্যয় সংক্রান্ত তথ্যে প্রার্থীর পাশাপাশি এখন থেকে এজেন্টের ব্যাংক হিসাব নম্বরও অন্তর্ভুক্ত করার বিধান করে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করেছে ইসি।
