লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে শুরুর বিপর্যয় কাটিয়ে তাওহিদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪০০ রান করেছে বাংলাদেশ।
খেলাধুলা: ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। চলমান এশিয়ান গেমসের পরেই তিনি সংক্ষিপ্ত এই ফরম্যাটের নেতৃত্ব ছাড়বেন বলে ইমেইলের মাধ্যমে বোর্ডকে জানিয়েছেন। তবে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করে যাবেন। চীনের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান গেমসের প্রথম ম্যাচের ঠিক আগমুহূর্তে এই খবর সামনে আসায় ক্রিকেট অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে।
২০২২ সাল থেকে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়ে আসা জ্যোতির নেতৃত্বে বেশ কিছু সাফল্য অর্জন করেছে দল। বিশেষ করে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে দীর্ঘ এক দশক পর বিশকাপে ম্যাচ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সেই টুর্নামেন্টে ব্যাট ও গ্লাভস হাতে তিনি চমৎকার পারফরম্যান্স করেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হার এবং ত্রিদেশীয় সিরিজে মিশ্র পারফরম্যান্সের কারণে তাঁর নেতৃত্ব নিয়ে নানা আলোচনা হয়েছিল। এছাড়া বোর্ডের কিছু আচরণেও তিনি হতাশ ছিলেন বলে বিসিবি সূত্রে জানা গেছে।
নিগার সুলতানা সরে দাঁড়ানোর পর নারী দলের টি-টোয়েন্টি অধিনায়ক কে হবেন, তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্দরে আলোচনা শুরু হয়েছে। বিসিবি সূত্রে জানা গেছে, এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার এবং অলরাউন্ডার সোবহানা মোস্তারি। এছাড়া ভবিষ্যতের কথা চিন্তা করে রাবেয়া খাতুন ও স্বর্ণা আক্তারের মতো তরুণদের নামও কিছুটা বিবেচনায় রয়েছে, যদিও এখনই তাদের দায়িত্ব দেওয়াটা তাড়াহুড়ো হতে পারে বলে মনে করছে বোর্ডের একাংশ।
এশিয়ান গেমসের পরই বাংলাদেশ নারী দলের কোচিং প্যানেলেও পরিবর্তনের গুঞ্জন রয়েছে। বর্তমান প্রধান কোচ সরোয়ার ইমরানের স্থলাভিষিক্ত হতে পারেন বাংলাদেশ দলের সাবেক হাই পারফরম্যান্স প্রধান কোচ ডেভিড হেম্প, যিনি এর আগেও নারী দলের সঙ্গে কাজ করেছেন।
আগামী ২১ সেপ্টেম্বর এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচেই হয়তো শেষবারের মতো টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন নিগার সুলতানা জ্যোতি। ভারতের বিপক্ষে এই হাইভোল্টেজ ম্যাচ এবং টুর্নামেন্ট শেষেই নতুন অধিনায়কের নাম চূড়ান্ত করতে বৈঠকে বসবে বিসিবি।
জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে শুরুর বিপর্যয় কাটিয়ে তাওহিদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪০০ রান করেছে বাংলাদেশ।
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। রেকর্ড দশম শিরোপার লক্ষ্যে ভারত, প্রথম শিরোপার স্বপ্নে পাকিস্তান।
সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ইনজুরি টাইমে সাকামোতোর গোলে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছে জাপান। ভিনিসিয়াসের জোড়া গোল করেও হার এড়াতে পারেনি সেলেসাওরা।
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে পাকিস্তান।
আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর প্রথম প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। ম্যাচে আত্মঘাতী গোল হজম করে তারা।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে ভারতের স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে স্পিনার কুলদীপ যাদবকে। তাঁর বদলে দলে এসেছেন পেসার গুরনুর ব্রার।
কুমিল্লার বরুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, খেলাধুলার প্রসারের মাধ্যমে সমাজে ইতিবাচক সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব।
২৩ বছরের খরা কাটিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায়।
