গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য
গণভোটে অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নতুন ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রসভা—ন্যাশনাল স্টুডেন্টস অ্যাসেম্বলি’র প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ সদস্যের এ কমিটি প্রকাশ করা হয়।
সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনৈতিক শিক্ষা বিস্তার, কর্মমুখী ও গবেষণানির্ভর শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস গঠন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে জাতীয় ছাত্রসভার যাত্রা শুরু হয়েছে।
প্রস্তুতি কমিটির সদস্যরা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন। শিক্ষার্থীদের সঙ্গে রাজনৈতিক প্রশিক্ষণ, সাংগঠনিক যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে।
জাতীয় ছাত্রসভার প্রস্তুতি কমিটিতে বিভিন্ন বিভাগের ১৪ শিক্ষার্থী রয়েছেন।
আইন বিভাগের আনিকা তাহসিনা।
সংস্কৃত বিভাগের শিমু আখতার।
আইন বিভাগের রেজওয়ান আহমেদ রিফাত।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইসমাইল জবিউল্লাহ নাহিদ।
দর্শন বিভাগের আবু মিশাল।
আইন বিভাগের জাহিদ রহমান।
দর্শন বিভাগের নিশাত তাসনিম প্রমি।
আইন বিভাগের ফারদিন খান।
তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের (ইইই) মাশরুক বিন ইসলাম।
লোকপ্রশাসন বিভাগের মিথিলা ফারজানা মীম।
দর্শন বিভাগের মো. রাজেদুল ইসলাম।
লোকপ্রশাসন বিভাগের মো. আবদুল্লাহ।
ইতিহাস বিভাগের মুহিউদ্দীন ইকবাল।
দর্শন বিভাগের আমির হামজা।
প্রস্তুতি কমিটির কয়েকজন সদস্য এর আগে ছাত্ররাজনীতি ও ডাকসু নির্বাচনকেন্দ্রিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। আনিকা তাহসিনা ও রেজওয়ান আহমেদ রিফাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং ২০২৫ সালের ডাকসু নির্বাচনে প্রার্থী ছিলেন।
শিমু আখতার ওই নির্বাচনে কবি সুফিয়া কামাল হল সংসদের সহসাধারণ সম্পাদক নির্বাচিত হন। ইসমাইল জবিউল্লাহ নাহিদ কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং নিশাত তাসনিম প্রমি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের ইনডোর গেমস সম্পাদক পদে প্রার্থী ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় ছাত্রসভা বলেছে, দীর্ঘদিন ধরে দেশের ছাত্ররাজনীতি সন্ত্রাস, দখলদারত্ব ও বুদ্ধিবৃত্তিক স্থবিরতার শিকার। তাদের দাবি, ক্যাম্পাসে স্বাধীন চিন্তা, গবেষণা ও সংলাপের পরিবেশও সংকুচিত হয়েছে।
এসব পরিস্থিতির পরিবর্তনে ছাত্র-শিক্ষক-জনতার সংহতি গড়ে তুলে সংগঠনের সাংগঠনিক কাঠামো এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন সংগঠনটির প্রস্তুতি কমিটি প্রকাশের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে আরও একটি সংগঠনের আনুষ্ঠানিক সাংগঠনিক কার্যক্রম শুরু হলো।