ইন্টার ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা আর নেই
৮৩ বছর বয়সে মারা গেছেন ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা। ইন্টারের হয়ে চারবার লিগ ও দুবার ইউরোপিয়ান কাপ জিতেছিলেন তিনি।
ক্রীড়া: আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ শেষ করার পরও র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে পারল না ভারত। শ্রীলঙ্কাকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে সরিয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ইংল্যান্ড।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারায় ইংল্যান্ড। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ১১৯ রানে এবং দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জিতেছিল স্বাগতিকরা। তিন ম্যাচে দাপুটে পারফরম্যান্সের পরই র্যাঙ্কিংয়ে ভারতের জায়গা দখল করে ইংল্যান্ড।
প্রথমে ব্যাট করে ১৮.৫ ওভারে ১২৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের হয়ে সনি বেকার, জোফ্রা আর্চার ও উইল জ্যাকস দুটি করে উইকেট নেন।
জবাবে মাত্র ৯.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৬ রান তুলে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। জস বাটলার ৩২ বলে অপরাজিত ৬২ রান করেন। অধিনায়ক হ্যারি ব্রুক করেন ৩৩ রান। বাটলার ও ব্রুকের জুটি ইংল্যান্ডকে সহজ জয় এনে দেয়।
এই জয়ের মাধ্যমে শ্রীলঙ্কার বিপক্ষে টানা ১৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে জয় পেল ইংল্যান্ড। একই সঙ্গে সিরিজে তিন ম্যাচেই জয় নিয়ে ঘরের মাঠে টি-টোয়েন্টিতে নিজেদের দাপটও ধরে রাখল তারা।
ভারত ও ইংল্যান্ডের মধ্যে সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান বেশ কয়েকবার বদলেছে। জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভারত ৪-০ ব্যবধানে হারের পর ইংল্যান্ড শীর্ষে উঠেছিল। পরে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতে ভারত আবার এক নম্বরে উঠে আসে।
১৯ সেপ্টেম্বরের হালনাগাদ র্যাঙ্কিংয়ে ইংল্যান্ড ও ভারতের উভয়ের রেটিং ২৬৯। তবে পয়েন্টে এগিয়ে থাকায় ইংল্যান্ড এক নম্বরে এবং ভারত দুই নম্বরে রয়েছে।
ইংল্যান্ডের সাম্প্রতিক টি-টোয়েন্টি সাফল্যও উল্লেখযোগ্য। দলটি নিজেদের সর্বশেষ ২৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের ২৩টিতেই জয় পেয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের তিন ম্যাচেও তাদের জয় ছিল একতরফা।
ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিংও ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচটি গ্যালারিতে বসে দেখেছেন। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ইংল্যান্ড এবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। প্রথম ওয়ানডে মঙ্গলবার চেস্টার-লি-স্ট্রিটে অনুষ্ঠিত হবে।
৮৩ বছর বয়সে মারা গেছেন ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা। ইন্টারের হয়ে চারবার লিগ ও দুবার ইউরোপিয়ান কাপ জিতেছিলেন তিনি।
অকল্যান্ডে প্রচারণামূলক শুটিংয়ে ডাইভ দিয়ে ক্যাচ ধরতে গিয়ে ডান কাঁধের চোটে পড়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার রাচিন রবীন্দ্র। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচসহ বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার তিন প্রীতি ম্যাচকে ‘ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ফার্স্ট লেভেল’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
আফগানিস্তানের বিপক্ষে ৯ অক্টোবর শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক, বাদ তাসকিন আহমেদ ও অমিত হাসান।
ব্যাটিং ও উইকেটকিপিংয়ে মনোযোগ দিতে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা জ্যোতি। নতুন অধিনায়ক হিসেবে আলোচনায় আছেন নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি।
ইউনিয়ন বার্লিনের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৭-০ গোলের জয়ে ৯৮ ম্যাচে বুন্দেসলিগায় ১০০ গোল পূর্ণ করে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন হ্যারি কেইন।
এশিয়ান গেমসের সেমিফাইনালের আগে চীনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু চীনের ক্রিকেটাররা মাঠে না আসায় ম্যাচটি হয়নি।
অকল্যান্ডে প্রচারণামূলক শুটিংয়ে ডাইভ দিয়ে ক্যাচ ধরতে গিয়ে ডান কাঁধে চোট পেয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
