রাজনীতি

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জামায়াতের

রাজনীতি: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এ সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ তৈরি করবে এবং জনদুর্ভোগ বাড়াবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি সরকার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে। নতুন দরে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা হয়েছে। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, সরকার দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর ব্যয়ের বোঝা চাপিয়ে দিচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের আয়-ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

তার মতে, এর মধ্যে জ্বালানি তেলের দাম একলাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে নতুন সংকট তৈরি করবে এবং মানুষের দুর্ভোগ আরও বাড়াবে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব শুধু যানবাহন ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

তিনি বলেন, জ্বালানি পরিবহন ও উৎপাদন ব্যবস্থার অন্যতম প্রধান উপাদান। ফলে এর দাম বাড়লে কৃষি উৎপাদন, পণ্য পরিবহন, কলকারখানার উৎপাদন ব্যয় এবং ব্যবসা-বাণিজ্যের খরচ বাড়তে পারে। এর ধারাবাহিকতায় নিত্যপ্রয়োজনীয়সহ বিভিন্ন পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর আগে জনগণের ক্রয়ক্ষমতা, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির আয় এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করা উচিত ছিল।

আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাব সরাসরি জনগণের ওপর না চাপিয়ে সরকারকে বিকল্প ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ব্যয় সংকোচন, অপচয় ও অনিয়ম বন্ধ, জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর উদ্যোগ নেওয়ার কথা বলেন।

বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কঠোর নজরদারি এবং মধ্যস্বত্বভোগীদের অনিয়ম বন্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।

গোলাম পরওয়ারের ভাষ্য, শুধু জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকারি সংস্থার আর্থিক চাপ সামাল দেওয়ার চেষ্টা করলে এর দীর্ঘমেয়াদি প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর পড়তে পারে।

জনগণের দুর্ভোগ লাঘব করা সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি জ্বালানি তেলের লিটারপ্রতি ২০ টাকা মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

Related News

৭ জেলা ও সিলেট মহানগরে যুবদলের আংশিক কমিটি

খুলনা, কুষ্টিয়া, শেরপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, সাতক্ষীরা ও সিলেট জেলা এবং সিলেট মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

এনসিপি নেত্রী মনিরা শারমিনের বাবা ডিএম আব্দুল মতিনের মৃত্যু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের বাবা ডিএম আব্দুল মতিন মারা গেছেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে এনসিপি।

বিশ্বের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম: রিজভী

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দাম বাড়ানোর পরও প্রতি লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে বলে দাবি তাঁর।

৯৬-এর পুরোনো প্রেম আবারও জেগে উঠেছে: রাশেদ খাঁন

জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করে ‘৯৬-এর পুরোনো প্রেম’ আবারও জেগে ওঠার কথা বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এনসিপির অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ আজ

লিটারপ্রতি ২০ টাকা জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সোমবার সন্ধ্যায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

লংমার্চের মধ্যে বিদেশে জামায়াতের ৩৪ এমপি, সঙ্গে পরিবারের সদস্যরাও

১১–দলীয় জোটের লংমার্চ কর্মসূচির মধ্যেই জামায়াতের ৩৪ এমপি ৭১ সদস্যের দলে বিদেশ সফরে রয়েছেন। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইন হয়ে সৌদিতে ওমরাহ পালন করবেন তাঁরা।

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

জাতিসংঘ ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ৩৫ সদস্যের সফরসঙ্গীসহ নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Search