সারাদেশ

বেতনার বুকে নৌকাবাইচ, দুই পাড়ে দর্শনার্থীদের উচ্ছ্বাস

সাতক্ষীরা: শরতের বিকেলে নীল আকাশে ভাসছিল মেঘের ভেলা। নিচে বেতনা নদীর দুই পাড়ে মানুষের ভিড়। হঠাৎ বৈঠার ছন্দে চঞ্চল হয়ে ওঠে নদীর শান্ত জল। জল কেটে একে একে ছুটতে শুরু করে নৌকা। দুই পাড়ের মানুষের উল্লাস ও করতালিতে মুহূর্তেই মুখর হয়ে ওঠে নদীর পাড়।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে বেতনা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। গ্রামবাংলার চিরায়ত এ আয়োজন দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন এলাকার দর্শনার্থীরা।

ধুলিহর ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত নৌকাবাইচ শুরু হয় নদীর তীরবর্তী হাজীখালী গেট এলাকা থেকে। প্রায় আড়াই কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতিযোগী নৌকাগুলোর যাত্রা শেষ হয় সুপারিঘাটা ব্রিজ এলাকায়।

নৌকাবাইচে ছয়টি দল অংশ নেয়। দলগুলো হলো আশাশুনি উপজেলার দাঁদপুর, মহিষাডাঙ্গার দুটি দল, বামনডাঙা, তেঁতুলডাঙা ও টেংরাখালী।

প্রতিযোগিতা ঘিরে শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নৌকা যত সামনে এগিয়েছে, ততই বেড়েছে নদীর দুই পাড়ের মানুষের উচ্ছ্বাস। বৈঠার ছন্দ ও দর্শকদের করতালিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।

নৌকাবাইচ শেষে পয়েন্টের ভিত্তিতে দুটি দল প্রথম এবং দুটি দল দ্বিতীয় স্থান অর্জন করে। অংশ নেওয়া সব দলকেই পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম। সভাপতিত্ব করেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাকদীর আহছান।

আয়োজকেরা বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ধরে রাখা এবং এলাকার মানুষের বিনোদনের ব্যবস্থা করতেই এ নৌকাবাইচের আয়োজন করা হয়েছে।

Related News

দূরপাল্লার বাসে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা এবং লঞ্চে নটিক্যাল মাইলে ৫ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে আরও একজনের মৃত্যু, নিহত ৮

আশুলিয়ার কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নুর ইসলাম মারা গেছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে।

ঈশ্বরদীতে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত

পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় মোটর সাইকেল আরোহী ব্র্যাক কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করেছে।

লিটারপ্রতি ১০ টাকা পর্যন্ত বেড়েছে প্যাকেটজাত দুধের দাম

দেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত তরল দুধের দাম লিটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত বেড়েছে। উৎপাদন ব্যয়, পশুখাদ্য, পরিবহণ ও প্রক্রিয়াজাতকরণের খরচ বৃদ্ধিকে দাম বাড়ার কারণ বলছে প্রতিষ্ঠানগুলো।

মরিয়মের সঙ্গে এমপির সম্পর্কের নেপথ্যে ওবায়দুর, বাবার অভিযোগ

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের সঙ্গে সম্পর্কের পেছনে ওবায়দুর রহমানকে দায়ী করেছেন তাঁর বাবা মাসুম বিল্লাহ। আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি ও তাঁর প্রথম স্ত্রী গ্রেপ্তার হয়েছেন।

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের ডিজিটাল প্রচারণা

এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ ডিজিটাল সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

কক্সবাজার সরকারি কলেজের হোস্টেলে ২০ হাজার ইয়াবা, ছাত্রী গ্রেপ্তার

কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা নারী হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরিফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা—এমন সন্দেহ স্থানীয়দের। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

Search