বেতনার বুকে নৌকাবাইচ, দুই পাড়ে দর্শনার্থীদের উচ্ছ্বাস
সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নে বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। ছয়টি দলের প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন দর্শনার্থীরা।
ঢাকা: ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় একটি কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলাম (৪০) মারা যান। সকাল পৌনে ৯টার দিকে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক হারুন অর রশীদ।
চিকিৎসক জানান, নুর ইসলামের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। একই ঘটনায় দগ্ধ আরও দুজন বর্তমানে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
নুর ইসলাম বিস্ফোরিত কাভার্ড ভ্যানটির চালক ছিলেন। তাঁর বাড়ি বাগেরহাটের মোংলা এলাকায়। তাঁর বাবার নাম আনিসুর রহমান।
গত রোববার রাতে আশুলিয়ার প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থল ও আশপাশে ছয়জন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
এ ঘটনায় ২০ থেকে ২৫ জন আহত হন বলে জানা গেছে। তাঁদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সিলিন্ডার বিস্ফোরণের কারণ এবং দুর্ঘটনার পেছনে কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নে বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। ছয়টি দলের প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন দর্শনার্থীরা।
পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় মোটর সাইকেল আরোহী ব্র্যাক কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করেছে।
দেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত তরল দুধের দাম লিটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত বেড়েছে। উৎপাদন ব্যয়, পশুখাদ্য, পরিবহণ ও প্রক্রিয়াজাতকরণের খরচ বৃদ্ধিকে দাম বাড়ার কারণ বলছে প্রতিষ্ঠানগুলো।
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের সঙ্গে সম্পর্কের পেছনে ওবায়দুর রহমানকে দায়ী করেছেন তাঁর বাবা মাসুম বিল্লাহ। আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি ও তাঁর প্রথম স্ত্রী গ্রেপ্তার হয়েছেন।
এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ ডিজিটাল সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা নারী হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরিফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা—এমন সন্দেহ স্থানীয়দের। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বগুড়ার ঠেঙ্গামারায় ঢাকা-রংপুর মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
