রাজনীতি

ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও গুপ্ত বানাবে ছাত্রলীগ: রাশেদ খান

ঢাকা: ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও ‘গুপ্ত’ অবস্থায় নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে জামায়াত-শিবিরের বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তাদের নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ খান লেখেন, ‘ছাত্রলীগের ভয়ে যারা একসময় গোপনে ছিল কিংবা ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল, তারা কীভাবে ছাত্রদলকে পিটিয়ে রাজশাহীছাড়া করতে চায়? ছাত্রদল রাজপথে না থাকলে তো ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে। এই বাস্তবতা কেন এরা বুঝতে চায় না?’

তিনি আরও লেখেন, ‘এরা বিরোধী দল হয়েই কুত্তার মতো পিটিয়ে সরকারি দলের লোকজনকে এলাকা ছাড়া করতে চায়, ভবিষ্যতে ক্ষমতায় গেলে কী করবে, তা নিশ্চয়ই অননুমেয় না?’

জামায়াত-শিবিরের সমালোচনা করে রাশেদ খান বলেন, ‘বিরোধী দল হয়েই জামায়াত-শিবির মজলুম থেকে জালিম হয়ে গেছে। সুতরাং জামায়াত জালিমের পরিণতি আওয়ামী জালিমের মতোই হবে!’

তিনি আরও বলেন, শেখ হাসিনা যেমন বিএনপিকে এক দিনও শান্তিতে দেশ পরিচালনা করতে না দেওয়ার কথা বলেছিলেন, জামায়াত-শিবিরও একই পথ অনুসরণ করছে বলে তিনি মনে করেন। তাঁর ভাষ্য, জামায়াত-শিবিরের ‘লাগাম টেনে না ধরলে’ তারা শেখ হাসিনার চেয়েও ‘ভয়ংকর’ হয়ে উঠতে পারে।

রাশেদ খানের এসব মন্তব্যের বিষয়ে জামায়াত বা ছাত্রশিবিরের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related News

লংমার্চে গিয়ে কিছু গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী

জ্বালানি সংকটের মধ্যে রংপুরের লংমার্চে সাড়ে চারশো গাড়ি অংশ নেয় এবং এর কিছু গাড়ি টোল পরিশোধ করেনি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

কুমিল্লা সিটি নির্বাচন ঘিরে তৎপর সম্ভাব্য প্রার্থীরা

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে বিএনপি, জামায়াত ও এনসিপির সম্ভাব্য মেয়র প্রার্থীদের তৎপরতা বেড়েছে। সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় হচ্ছেন তাঁরা।

মাহবুবা হাকিমের হলফনামা নিয়ে অভিযোগ পেলে দেখবে ইসি

বাংলাদেশ খেলাফত মজলিসের সংরক্ষিত সংসদ সদস্য মাহবুবা হাকিমের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিযোগ পেলে আইন অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখবে নির্বাচন কমিশন।

পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

বিএনপি আমলেও খুন-সন্ত্রাস-অর্থ পাচার চলছে: চরমোনাই পীর

নারায়ণগঞ্জের সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার পরও দেশে খুন, সন্ত্রাস ও অর্থ পাচারসহ নানা অপরাধ চলছে।

পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বাসে আগুন-ককটেল হামলার তথ্য মিলবে: রাশেদ খান

নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলে বাসে আগুন ও ককটেল হামলার সঙ্গে কারা জড়িত, তা বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খান।

‘ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে ককটেল বা সহিংসতার ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

সৌদি জাতীয় দিবসের সংবর্ধনায় জামায়াত আমির, বাদশাহকে শুভেচ্ছাপত্র

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দূতাবাসের সংবর্ধনায় অংশ নিয়ে বাদশাহ সালমানকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূতের কাছে চিঠি দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

Search