কুমিল্লা সিটি নির্বাচন ঘিরে তৎপর সম্ভাব্য প্রার্থীরা
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে বিএনপি, জামায়াত ও এনসিপির সম্ভাব্য মেয়র প্রার্থীদের তৎপরতা বেড়েছে। সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় হচ্ছেন তাঁরা।
ঢাকা: জ্বালানি সংকটের মধ্যে সাড়ে চারশো গাড়ি নিয়ে রংপুর অভিমুখে লংমার্চ করতে গিয়ে বিরোধী দলের কিছু গাড়ি টোল পরিশোধ করেনি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, জ্বালানি সংকটের সময় সাড়ে চারশো গাড়ি নিয়ে বিরোধী দল রংপুরে লংমার্চ করেছে। তাঁর দাবি, যমুনা সেতু পার হওয়ার সময় ওই বহরের কিছু গাড়ির টোল পরিশোধ করা হয়নি।
রিজভী অভিযোগ করেন, বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকটের বাস্তবতা বিবেচনায় না নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বিরোধী দল লংমার্চ কর্মসূচি পালন করেছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ক্ষেত্রে বৈশ্বিক সংকটের প্রভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই বিষয়টি তুলে না ধরে বিরোধী দল ব্যক্তিগত আক্রমণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে।
তবে বিরোধী দল হিসেবে সংসদ ও রাজপথে আন্দোলন করা তাদের গণতান্ত্রিক অধিকার বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, এ কারণে সরকার তাদের কোনো কর্মসূচিতে বাধা দেয়নি।
রাজশাহী রেলস্টেশনে হামলার প্রসঙ্গে রিজভী বলেন, সেখানে একটি ‘গুপ্ত সংগঠনের’ নেতাকর্মীরা নজিরবিহীন হামলা চালিয়েছে বলে তিনি মনে করেন।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, জনগণের সঙ্গে বারবার প্রতারণার কারণে দলটি জনগণের গ্রহণযোগ্যতা পায়নি। তাঁর দাবি, এখনো তারা জনগণের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে।
আলোচনা সভায় রিজভী দাবি করেন, সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। ফলে চলমান সংকট কিছুটা হলেও মোকাবিলা করা সম্ভব হচ্ছে।
বৈশ্বিক সংকট কেটে গেলে সাধারণ মানুষের ভোগান্তিও কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে বিএনপি, জামায়াত ও এনসিপির সম্ভাব্য মেয়র প্রার্থীদের তৎপরতা বেড়েছে। সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় হচ্ছেন তাঁরা।
বাংলাদেশ খেলাফত মজলিসের সংরক্ষিত সংসদ সদস্য মাহবুবা হাকিমের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিযোগ পেলে আইন অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখবে নির্বাচন কমিশন।
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
নারায়ণগঞ্জের সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার পরও দেশে খুন, সন্ত্রাস ও অর্থ পাচারসহ নানা অপরাধ চলছে।
নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলে বাসে আগুন ও ককটেল হামলার সঙ্গে কারা জড়িত, তা বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খান।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে ককটেল বা সহিংসতার ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।
সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দূতাবাসের সংবর্ধনায় অংশ নিয়ে বাদশাহ সালমানকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূতের কাছে চিঠি দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে আবারও ‘গুপ্ত’ অবস্থায় নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
