যারা একান্তই সুফীবাদে বিশ্বাসী তারা কখনো সমাজ কিংবা দেশের অস্থিতিশীল চায় না : আলমগীর সরকার
শাহসূফী শাহজাহান শাহ্ সাদুল্লাপুরীর ওফাত দিবসে মতলব উত্তর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকারের বক্তব্য।
ঢাকা: রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনের ২৩ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এফ আর টাওয়ারের পাশের ২৬ তলা আহমেদ টাওয়ারের ২৩ তলায় আগুন লাগার খবর পাওয়া গেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শাহসূফী শাহজাহান শাহ্ সাদুল্লাপুরীর ওফাত দিবসে মতলব উত্তর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকারের বক্তব্য।
রাজশাহীর বাঘায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। পালানোর সময় আহত হওয়ার পর তাঁর বাড়িতে আগুন দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্লাস্টিক বর্জ্য থেকে ৭০ কিলোওয়াট বিদ্যুৎ ও অন্যান্য বর্জ্য থেকে জৈব সার উৎপাদন হচ্ছে। এ উদ্যোগ দেশের অন্যান্য এলাকায় সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
কুষ্টিয়ার দৌলতপুরে আইফোন চুরির অভিযোগ তুলে রুহুল আমীন নামে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়ক প্রকল্পে ছয় বছরে অগ্রগতি খুবই কম। জমি অধিগ্রহণ ও ইউটিলিটি জটিলতায় প্রকল্পের মেয়াদ আরও তিন থেকে চার বছর বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরের কারাগারে নির্যাতন ও বন্দিদের রাতে বাইরে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে বগুড়া জেলা কারা কর্তৃপক্ষ।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে হাম ও হামের উপসর্গে মোট শিশুমৃত্যু ১ হাজার ৮৭ জনে পৌঁছেছে।
বাংলাদেশে বছরে প্রায় ২০ শতাংশ হারে ই-বর্জ্য বাড়ছে। সোলার প্যানেল ও ব্যাটারির বর্জ্যও নতুন ঝুঁকি তৈরি করছে। যথাযথ ব্যবস্থাপনা না থাকায় দূষিত হচ্ছে পরিবেশ।
