কোহলির মনে এখনো গেঁথে আছে কামিন্সের সেই বল
২০২৩ বিশ্বকাপ ফাইনালে প্যাট কামিন্সের বলে ৫৪ রানে আউট হওয়ার মুহূর্ত এখনো মনে আছে বিরাট কোহলির। সেই ম্যাচে ১৪০-১৫০ রান করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।
ক্রীড়া: এশিয়ান গেমসে নারী হকির পুল পর্বের শেষ ম্যাচে এগিয়ে থেকেও জয় পেল না বাংলাদেশ। রোববার (২৭ সেপ্টেম্বর) গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে হেরে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। এই হারে পাঁচ ম্যাচে চার পরাজয় ও এক ড্র নিয়ে পুল ‘এ’-তে পঞ্চম স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ।
ম্যাচের প্রথম কোয়ার্টারেই ইউ-টিং হোয়াংয়ের ফিল্ড গোলে এগিয়ে যায় চাইনিজ তাইপে। তবে দ্বিতীয় কোয়ার্টারে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
কনা আক্তারের জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লাল-সবুজের দল। তাঁর দুটি গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
তবে বিরতির পর সেই লিড ধরে রাখতে পারেনি তারা। তৃতীয় কোয়ার্টারের ৪৫ মিনিটে ইউ-চিউ ওয়াং গোল করে চাইনিজ তাইপেকে সমতায় ফেরান।
শেষ কোয়ার্টারে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করে চাইনিজ তাইপেকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন ইউ-টিং হোয়াং। শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি বাংলাদেশ।
এশিয়ান গেমসে নিজেদের প্রথম নারী হকি আসরে বাংলাদেশের শুরুটা হয়েছিল চীনের বিপক্ষে ১৩-০ গোলের বড় হার দিয়ে। এরপর মালয়েশিয়ার কাছে ৩-১ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হারে দল।
কাজাখস্তানের বিপক্ষে ২৫ সেপ্টেম্বর অবশ্য লড়াই করে ৩-৩ গোলে ড্র করে বাংলাদেশ। ওই ম্যাচ থেকেই আসে টুর্নামেন্টে তাদের একমাত্র পয়েন্ট।
শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে হেরে পাঁচ ম্যাচে এক পয়েন্ট নিয়ে পুল ‘এ’-তে পঞ্চম হয়েছে বাংলাদেশ। অন্যদিকে পাঁচ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে পুলের শীর্ষে রয়েছে চীন।
এশিয়ান গেমসে নারী হকিতে বাংলাদেশের এটি ছিল ঐতিহাসিক অভিষেক। এ বছরের এশিয়ান গেমস বাছাইপর্বে সাফল্যের মাধ্যমে প্রথমবারের মতো মূল আসরে খেলার সুযোগ পায় বাংলাদেশ নারী দল।
২০২৩ বিশ্বকাপ ফাইনালে প্যাট কামিন্সের বলে ৫৪ রানে আউট হওয়ার মুহূর্ত এখনো মনে আছে বিরাট কোহলির। সেই ম্যাচে ১৪০-১৫০ রান করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।
মাত্র ১১ বছর বয়সে এশিয়ান গেমসে ই-স্পোর্টসের পুয়ো পুয়ো চ্যাম্পিয়নস ইভেন্টে সোনা জিতেছেন জাপানের ইউকি কুরিহারা। ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাং দংশিনকে হারান তিনি।
এশিয়ান গেমসের আর্চারিতে রিকার্ভ ও কম্পাউন্ডের নারী, পুরুষ ও মিশ্র দলগত ছয় ইভেন্টেই বিদায় নিয়েছে বাংলাদেশ। সোমবার ব্যক্তিগত ইভেন্টে নামবেন চার তীরন্দাজ।
উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচে ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ম্যাচের ১০৪ সেকেন্ডে গোল করে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন লামিনে ইয়ামাল।
ভারতের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর বেঙ্গালুরুর যানজট ও লজিস্টিক ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পানামার কোচ টমাস ক্রিশ্চিয়ানসেন।
প্রেমিকা লা চিনা সুয়ারেজের প্রকাশিত ভিডিওতে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা ধরা পড়ার পর মাউরো ইকার্দির ড্রাইভিং লাইসেন্স স্থগিত করেছে বুয়েন্স আয়ার্স কর্তৃপক্ষ। ২০৯৯ সালের তারিখটি প্রতীকী।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপই ভারতের হয়ে তাঁর শেষ বিশ্বকাপ হবে বলে জানিয়েছেন বিরাট কোহলি। বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ স্মরণীয় করতে চান ভারতের তারকা ব্যাটার।
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের আগে কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা এগিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। প্রস্তাবিত চুক্তি ২০২৮ পর্যন্ত, বিকল্প থাকছে ২০৩০ পর্যন্ত।
