লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে শুরুর বিপর্যয় কাটিয়ে তাওহিদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪০০ রান করেছে বাংলাদেশ।
ক্রীড়া: বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দারুণ জয় দিয়ে শুরু করেছে ২০২৬-২৭ উয়েফা নেশনস লিগের যাত্রা। ওয়েম্বলিতে গ্রুপ ‘এ’-এর প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। ম্যাচের শুরুতেই গোল করে স্পেনকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল। পরে ইংল্যান্ড দুই গোল করে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে স্পেন।
ম্যাচের ১০৪ সেকেন্ডেই গোল করেন ইয়ামাল। ইংল্যান্ডের ডিফেন্ডার মার্ক গুয়েহি নিজেদের অর্ধে বল নিয়ন্ত্রণে ভুল করলে তা কেড়ে নিয়ে দ্রুত বক্সে ঢুকে গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডকে পরাস্ত করেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।
ইয়ামালের গোলটি ওয়েম্বলিতে ইংল্যান্ডের হজম করা তৃতীয় দ্রুততম গোল। অপ্টার পরিসংখ্যান অনুযায়ী, এর আগে মাত্র দুবার এর চেয়েও দ্রুত গোল হজম করেছিল ইংল্যান্ড—১৯৫৩ সালে হাঙ্গেরির নান্দোর হিদেগকুতি এবং ১৯৫৭ সালে স্কটল্যান্ডের টমি রিং ম্যাচের প্রথম মিনিটেই গোল করেছিলেন।
অর্থাৎ, প্রায় ৭০ বছর পর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম দুই মিনিটের মধ্যে গোল করল কোনো দল। ইয়ামালের গোল তাই শুধু স্পেনকে এগিয়ে দেয়নি, ইংল্যান্ডের ওয়েম্বলি-ইতিহাসেও জায়গা করে নিয়েছে।
ইয়ামালের গোলে পিছিয়ে পড়ার পর দ্রুত ম্যাচে ফেরে ইংল্যান্ড। ৩৬ মিনিটে অ্যান্থনি গর্ডন গোল করে সমতা ফেরান। এরপর ৪০ মিনিটে হ্যারি কেইনের হেডে এগিয়ে যায় স্বাগতিকরা। ফলে প্রথমার্ধ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ইংল্যান্ড।
দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের চিত্র পাল্টে যায়। ৬০ মিনিটে বদলি হিসেবে নামা আলেক্স বায়েনা গোল করে স্পেনকে সমতায় ফেরান। এরপর ৭৪ মিনিটে মিকেল ওইয়ারসাবাল গোল করে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন স্পেনকে। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।
ইংল্যান্ডের বিপক্ষে এটি স্পেনের আরেকটি গুরুত্বপূর্ণ জয়। ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল স্পেন। এবার নেশনস লিগের প্রথম ম্যাচেও একই প্রতিপক্ষের বিপক্ষে জয় পেল তারা।
নেশনস লিগের পরবর্তী ম্যাচে ২৯ সেপ্টেম্বর ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে স্পেন। একই দিনে ইংল্যান্ড খেলবে চেকিয়ার বিপক্ষে।
জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে শুরুর বিপর্যয় কাটিয়ে তাওহিদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪০০ রান করেছে বাংলাদেশ।
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। রেকর্ড দশম শিরোপার লক্ষ্যে ভারত, প্রথম শিরোপার স্বপ্নে পাকিস্তান।
সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ইনজুরি টাইমে সাকামোতোর গোলে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছে জাপান। ভিনিসিয়াসের জোড়া গোল করেও হার এড়াতে পারেনি সেলেসাওরা।
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে পাকিস্তান।
আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর প্রথম প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। ম্যাচে আত্মঘাতী গোল হজম করে তারা।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে ভারতের স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে স্পিনার কুলদীপ যাদবকে। তাঁর বদলে দলে এসেছেন পেসার গুরনুর ব্রার।
কুমিল্লার বরুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, খেলাধুলার প্রসারের মাধ্যমে সমাজে ইতিবাচক সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব।
২৩ বছরের খরা কাটিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায়।
