বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-হংকং ম্যাচ, সেমিফাইনালে পাকিস্তান
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বৃষ্টির কারণে পাকিস্তান ও হংকংয়ের কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হয়েছে। উচ্চতর আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।
ক্রীড়া: আসিয়ান কাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হারের পর এবার সিঙ্গাপুরের বিপক্ষে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের একাদশে একাধিক পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরু থেকেই নতুন কয়েকজনকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর মিডফিল্ডার সোহেল রানার প্রশংসা করেছিলেন কোচ থমাস ডুলি। তবে সিঙ্গাপুরের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পাননি তিনি।
এ ছাড়া আগের ম্যাচে একাদশে থাকা ফাহমিদুল ইসলামও নেই। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন শেখ মোরসালিন।
রক্ষণভাগেও এসেছে পরিবর্তন। শাকিল আহাদ তপুর পরিবর্তে শুরু থেকেই খেলবেন জিদান ইউসুফ। আর ইংল্যান্ডপ্রবাসী ফারহান আলী ওয়াহিদের জায়গায় একাদশে রাখা হয়েছে সুকি ইতোফুসাকে।
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের শুরু একাদশে রয়েছেন—
মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, সামিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ইতোফুসা ও শেখ মোরসালিন।
মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে পরাজয়ের পর সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই পরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে ডুলির দলের।
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বৃষ্টির কারণে পাকিস্তান ও হংকংয়ের কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হয়েছে। উচ্চতর আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।
২৭ সেপ্টেম্বর তিনটি ওয়ানডেতে ছয় ব্যাটার সেঞ্চুরি করেছেন। পুরুষদের ওয়ানডে ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে এক দিনে এত সেঞ্চুরির নজির আর নেই।
গাজা যুদ্ধ ঘিরে উত্তেজনার মধ্যে উয়েফা নেশনস লিগে ইসরাইলকে ৩-০ গোলে হারিয়েছে আয়ারল্যান্ড। কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন আইরিশ খেলোয়াড়েরা।
ইসরাইলের বিপক্ষে গোল করার পর কালো আর্মব্যান্ড খুলে তাতে চুমু দেন আয়ারল্যান্ডের ফুটবলার জ্যাক ময়লান। গাজা সংঘাত ঘিরে ম্যাচের প্রতিবাদী আবহে আলোচনায় আসে তাঁর এই উদযাপন।
জ্বর ও সংক্রমণের কারণে এশিয়ান গেমসের বাকি অংশ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ২৯ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ।
১২০ মিনিটে গোলশূন্য থাকার পর পেনাল্টি শুটআউটে উত্তর কোরিয়াকে ৪–৩ ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন।
বিশ্বকাপে স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর রাতারাতি তারকা হয়ে ওঠেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। তবে জনপ্রিয়তার চাপে ব্যক্তিগত পরিসর ও শান্তি হারানোর কথা জানিয়েছেন তিনি।
ফিফা-আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। ৩৫তম মিনিটে রায়ান স্টুয়ার্টের একমাত্র গোলে জয় পায় সিঙ্গাপুর।
