খেলা

সিঙ্গাপুরের কাছে হেরেও লড়াইয়ের প্রশংসা ডুলির, কাঠামোগত দুর্বলতাই মূল সমস্যা

স্পোর্টস: মালয়েশিয়ার পর আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারের তেঁতো স্বাদ পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সোমবার (২৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এ ম্যাচে পরাজয়ের পর দলের কোচ থমাস ডুলি কাঠামোগত সীমাবদ্ধতা এবং ফিনিশিংয়ের দুর্বলতার মতো দুটি বড় সমস্যা চিহ্নিত করেছেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ থমাস ডুলি সরাসরি হতাশা প্রকাশ করে বলেন, দলের সবচেয়ে বড় সমস্যা হলো বক্সের ভেতর বা সুযোগ তৈরি করে গোল করার মতো নির্ভরযোগ্য ফরোয়ার্ডের অভাব।

গোল করার এই দীর্ঘস্থায়ী সমস্যার পেছনে দেশের ঘরোয়া ফুটবলের কাঠামোগত সীমাবদ্ধতাকেই প্রধান কারণ হিসেবে দায়ী করেছেন ডুলি। তিনি বলেন, “বাংলাদেশে আমাদের যে ঘরোয়া প্রতিযোগিতা বা লিগ রয়েছে, তা আকারে বেশ ছোট। মালয়েশিয়া, সিঙ্গাপুর কিংবা ইন্দোনেশিয়ার মতো উন্নত ও দীর্ঘমেয়াদি লিগ আমাদের দেশে নেই।”

নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ কোচ আরও বলেন, “ফুটবলে লিগ থাকা অত্যন্ত জরুরি; কারণ সেখানে খেলোয়াড়েরা প্রতি সপ্তাহে ম্যাচ খেলে নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ পায়। আমাদের ফুটবলে এই ম্যাচ প্র্যাকটিসের ঘাটতিটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।”

সিঙ্গাপুরের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পরাজয় সত্ত্বেও দলের ফুটবলারদের লড়াকু মানসিকতায় সন্তুষ্ট থমাস ডুলি। তিনি জানান, “আমার মনে হয় সবাই আজ বুঝতে পেরেছে যে মাঠে শতভাগ লড়াই করলে এবং প্রতিপক্ষকে বেশি জায়গা না দিলে আমরা যেকোনো দলের সঙ্গেই সমান তালে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।”

 

Related News

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে শুরুর বিপর্যয় কাটিয়ে তাওহিদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪০০ রান করেছে বাংলাদেশ।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল ভারত-পাকিস্তান মুখোমুখি

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। রেকর্ড দশম শিরোপার লক্ষ্যে ভারত, প্রথম শিরোপার স্বপ্নে পাকিস্তান।

ইনজুরি টাইমের গোলে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারাল জাপান

সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ইনজুরি টাইমে সাকামোতোর গোলে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছে জাপান। ভিনিসিয়াসের জোড়া গোল করেও হার এড়াতে পারেনি সেলেসাওরা।

বাংলাদেশকে হতাশ করে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে পাকিস্তান।

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে আর্জেন্টিনার হার

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর প্রথম প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। ম্যাচে আত্মঘাতী গোল হজম করে তারা।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়লেন কুলদীপ যাদব

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে ভারতের স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে স্পিনার কুলদীপ যাদবকে। তাঁর বদলে দলে এসেছেন পেসার গুরনুর ব্রার।

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

কুমিল্লার বরুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, খেলাধুলার প্রসারের মাধ্যমে সমাজে ইতিবাচক সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব।

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কাল পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

২৩ বছরের খরা কাটিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায়।

Search