হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট প্রাণহানি ১১০৮
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে মৃতের সংখ্যা ১ হাজার ৭ এবং নিশ্চিত হামসহ মোট মৃত্যু ১ হাজার ১০৮ জন।
স্বাস্থ্য: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ জনে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসের ২৯ দিনেই ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়।
এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগী মারা গেছেন।
নতুন ছয়জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৪৫ জনে পৌঁছেছে।
বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৬১০ জনে।
একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৮৮২ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ হাজার ৮৯০ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন রোগীর সংখ্যা ৭১৯ জন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩৪৩ জন, খুলনা বিভাগে ২৪৮ জন, রাজশাহী বিভাগে ২১১ জন, বরিশাল বিভাগে ২১২ জন, ময়মনসিংহ বিভাগে ১০২ জন এবং রংপুর বিভাগে ৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশের বিভিন্ন হাসপাতালে রোগীর চাপও অব্যাহত রয়েছে। স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের জন্য পরিস্থিতি সামাল দেওয়া এবং আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে মৃতের সংখ্যা ১ হাজার ৭ এবং নিশ্চিত হামসহ মোট মৃত্যু ১ হাজার ১০৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩৯ জন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিয়ের দেড় বছরের মাথায় মারা গেছেন চিকিৎসক আঁচল রায়। ডেঙ্গু কেড়ে নিয়েছে তাঁর ও স্বামী বিপ্লবের সাজানো সংসারের সব স্বপ্ন।
হামলার শিকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ভাঙা কক্ষেই টিকাদান ও স্বাস্থ্যসেবা শুরু হয়েছে। তবে বিদ্যুৎ ও পানির অভাবে চরম ভোগান্তিতে শিশু ও মায়েরা।
যশোরের অভয়নগরে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, মশক নিধন কার্যক্রম না থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা।
হামের টিকাদান কর্মসূচিতে দীর্ঘ ঘাটতির কারণে সংক্রমণ ও মৃত্যুর পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। দ্বিতীয় দফায় ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।
সরকারি হাসপাতালের সামনে নতুন কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
