সারাদেশ

বাউফলে এক মিনিটে চার বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয়রা

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে গভীর রাতে এক মিনিটের ব্যবধানে বিকট শব্দে চারটি বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে উপজেলার ধুলিয়া স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন বাজার ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, পরপর চারটি বিকট শব্দ শোনা যায়। বিস্ফোরণের শব্দে অনেকের ঘুম ভেঙে যায়। প্রথমে এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে বলে ধারণা করে কয়েকজন লাঠিসোঁটা নিয়ে ঘর থেকে বের হয়ে রাস্তায় আসেন।

পরে স্থানীয়রা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করলেও কাউকে দেখতে পাননি। বিস্ফোরণের নির্দিষ্ট স্থান কিংবা কোনো আলামতও পাওয়া যায়নি বলে জানিয়েছেন তাঁরা।

স্থানীয়দের ধারণা, আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বা অন্য কোনো বিস্ফোরকজাতীয় বস্তু ব্যবহার করা হয়ে থাকতে পারে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ, ঘটনাস্থল এবং এর সঙ্গে কারা জড়িত—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ধরনের কোনো ঘটনার খবর তিনি পাননি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

স্থানীয় বাসিন্দা রফিক হাওলাদার বলেন, হঠাৎ বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। প্রথমে কোথাও ডাকাতি হচ্ছে বলে মনে হয়েছিল। পরে কয়েকজন মিলে বাইরে বের হলেও কাউকে দেখা যায়নি। তাঁর ধারণা, ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা হয়ে থাকতে পারে।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ থাকলেও বিস্ফোরণের উৎস ও প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়।

Related News

মাল্টার চেয়ে ১৪৬ গাড়ি আমদানিতে শুল্ক কর কম

প্রতি কেজি মাল্টার আমদানি মূল্য প্রায় ৮৭ টাকা হলেও শুল্ক-কর দিতে হচ্ছে প্রায় ১০৭ টাকা। মোট শুল্ক-করভার ১২১.৭৮ শতাংশ, যা ১৪৬টি গাড়ির চেয়েও বেশি।

বেকুটিয়া সেতুর পাইপ কাটার সময় ১০ জন আটক

পিরোজপুরের বেকুটিয়া অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পিলারের সুরক্ষায় বসানো লোহার পাইপ কাটার সময় ১০ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ট্রলার ও পাইপ কাটার সরঞ্জাম।

রংপুরে মাউশির কার্যালয় থেকে চার বস্তা নথি সরানোর সময় অটোরিকশা আটক

রংপুরে মাউশির আঞ্চলিক কার্যালয় থেকে চার বস্তা সরকারি নথি সরানোর সময় অটোরিকশাসহ সেগুলো আটক করেছেন স্থানীয়রা। দুদকের অভিযানের ছয় দিনের মাথায় ঘটনায় উঠেছে নানা প্রশ্ন।

চট্টগ্রামে ৮ গুদামে অভিযান, ১ হাজার ৮০০ বস্তা সার জব্দ

চট্টগ্রামের বাকলিয়ায় লাইসেন্স ছাড়া সার মজুদের অভিযোগে আটটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৮০০ বস্তা টিএসপি, এমওপি ও ডিএপি সার জব্দ করেছে জেলা প্রশাসন। দুই ব্যবসায়ীকে জরিমানা, একজনের কারাদণ্ড।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ১০ মৃত্যু, আক্রান্ত ২৮৮২

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত ২ হাজার ৮৮২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ১০ রোহিঙ্গা।

পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্য

প্রকাশ্যে ঘুস খাওয়াকে সমর্থন করে আপত্তিকর মন্তব্য করার ভিডিও ভাইরাল হওয়ায় হবিগঞ্জের চুনারুঘাট থানার এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে ক্লোজড করা হয়েছে।

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া গ্রেফতার

হত্যা, গুম ও ভাঙচুর মামলার আসামি পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। আদালত প্রাঙ্গণে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা।

ময়মনসিংহের ভালুকায় অটোরিকশার গ্যারেজে আগুন

ময়মনসিংহের ভালুকায় চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিট থেকে গ্যারেজে আগুনে ১১টি অটোরিকশা, মোটরসাইকেল ও দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।

Search