কৃষি ও অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে দুই দিন পর চালু হলো ৩০ ব্যাংকের কিউ-ক্যাশ ডিজিটাল লেনদেন সেবা

অর্থনীতি: সিস্টেম মাইগ্রেশনের কাজের কারণে দুই দিন ধরে বন্ধ থাকার পর দেশের প্রায় ৩০টি ব্যাংকের কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাধীন এটিএম, কার্ড ও অন্যান্য ডিজিটাল লেনদেন সেবা পুনরায় চালু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের জরুরি হস্তক্ষেপে মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) রাতেই এসব সেবা সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে কিউ-ক্যাশ নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি)।

একই দিনে কিউ-ক্যাশ কতৃর্পক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের আওতাধীন সব ব্যাংকিং সেবা এখন পুরোপুরি কার্যকর রয়েছে এবং গ্রাহকরা আগের মতো নির্বিঘ্নে কার্ড ও অন্যান্য মাধ্যমে লেনদেন করতে পারছেন।

এর আগে গত রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর সিস্টেম মাইগ্রেশনের কাজের জন্য কিউ-ক্যাশ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত প্রায় ৩০টি বাণিজ্যিক ব্যাংকের এটিএম বুথ, পিওএস (পয়েন্ট অব সেলস) মেশিন এবং কার্ডভিত্তিক বিভিন্ন ডিজিটাল লেনদেন সেবা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। এর ফলে গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েন। সেবা বন্ধ হওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পক্ষ থেকে গ্রাহকদের এসএমএস (খুদে বার্তা) দিয়ে জানানো হয়েছিল যে, আগামী ১০ অক্টোবর দুপুর ১২টার পর এই সেবাগুলো পুনরায় চালু হতে পারে।

তবে নির্ধারিত সেই সময়ের তিন দিন আগেই বাংলাদেশ ব্যাংকের ত্বরিত হস্তক্ষেপে মঙ্গলবার রাতেই কিউ-ক্যাশের সেবাগুলো চালুর সুসংবাদ পেল গ্রাহকরা। এর ফলে ব্যাংকগুলোর গ্রাহক ও ব্যবসায়ীদের চলমান লেনদেন সংকট কেটে গেছে।

Related News

মাল্টার চেয়ে ১৪৬ গাড়ি আমদানিতে শুল্ক কর কম

প্রতি কেজি মাল্টার আমদানি মূল্য প্রায় ৮৭ টাকা হলেও শুল্ক-কর দিতে হচ্ছে প্রায় ১০৭ টাকা। মোট শুল্ক-করভার ১২১.৭৮ শতাংশ, যা ১৪৬টি গাড়ির চেয়েও বেশি।

ফ্যামিলি কার্ডে আরও ২৮.৫ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক

ফ্যামিলি কার্ডের সঙ্গে খাদ্য ভর্তুকি ও নগদ সহায়তা কর্মসূচির সমন্বয় করলে বাংলাদেশে আরও ২৮.৫ লাখ মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনা সম্ভব বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে, বাড়ছে দারিদ্র্য ও বৈষম্য: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের অক্টোবর ২০২৬ প্রতিবেদনে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নেমে যাওয়ার তথ্য উঠে এসেছে। ব্যাংক খাতের দুর্বলতা, বিনিয়োগ ও রপ্তানি কমা, জ্বালানি সংকট এবং মূল্যস্ফীতির চাপে বাড়ছে দারিদ্র্য।

সরকারের ব্যাংকনির্ভরতা বৃদ্ধি ও বেসরকারি খাতের ঋণপ্রবৃদ্ধি ৩৩ বছরের মধ্যে সর্বনিম্নে

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বেসরকারি খাতের ঋণপ্রবৃদ্ধি ৩৩ বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে। অন্যদিকে ব্যাংকে সরকারের ঋণ বেড়ে যাওয়ায় অর্থনীতির গতিপথ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। অর্থনীতি সংবাদ।

ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা

ফার্নেস অয়েলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বিইআরসি। নতুন দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ১০৮ টাকা ৭৮ পয়সা, যা ৩০ সেপ্টেম্বর রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।

গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ

গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬-এ ২১.৫ স্কোর নিয়ে ১৩৯ দেশের মধ্যে ১০৫তম বাংলাদেশ। নেপাল ১০৪তম হওয়ায় দক্ষিণ এশিয়ার ছয় অর্থনীতির মধ্যে সবচেয়ে নিচে নেমেছে দেশটি।

ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ৩ পয়সা

বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের মুদ্রাবাজারে মার্কিন ডলারের গড় দাম বেড়ে ১২৩ টাকা ৩ পয়সায় দাঁড়িয়েছে। পাউন্ড, রুপি, ইউয়ান ও সিঙ্গাপুরি ডলারের দামও বেড়েছে।

দুই দিন পর আবার বাড়ল সোনার দাম, ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে টানা দুই দিন কমার পর আবারও সোনার দাম বেড়েছে। বুধবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করেছে বাজুস।

Search