সরকারি খরচায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে ২,৩৮৫ মামলা নিষ্পত্তি
সরকারি খরচায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২,৩৮৫টি এবং ৬৪ জেলায় ২ লাখ ৪০ হাজার ৪৭৫টি মামলা নিষ্পত্তি করেছে আইনগত সহায়তা অধিদপ্তর।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে। সোমবার শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম আসামিপক্ষের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সাথে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার ৩৪ জন আসামির মধ্যে প্রধান আসামি শেখ হাসিনাসহ ২২ জন শুরু থেকেই পলাতক রয়েছেন। শুনানি উপলক্ষে কারাগার থেকে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ ৯ জনকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় এবং জামিনে থাকা দুই আসামি হাজিরা দেন। অন্য মামলায় আটক থাকায় মুহাম্মদ বদিউল আলমকে হাজির করা সম্ভব হয়নি। এই মামলার অন্যান্য প্রভাবশালী আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।
আদালতের নথি ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গাবতলী থেকে বাসায় ফেরার পথে গুলিতে নির্মমভাবে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। উক্ত ঘটনায় নিহত ট্রাকচালকের মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান ২০২৫ সালের ২৩ নভেম্বর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেন, যার ভিত্তিতে আজ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হলো।
সরকারি খরচায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২,৩৮৫টি এবং ৬৪ জেলায় ২ লাখ ৪০ হাজার ৪৭৫টি মামলা নিষ্পত্তি করেছে আইনগত সহায়তা অধিদপ্তর।
চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশন ব্যবস্থার মাধ্যমে সাজার বদলে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১,৫৫১ জন লঘু অপরাধী।
জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফসহ ৪ জনের যুক্তিতর্ক শেষ হয়েছে। যেকোনো দিন রায় দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইন সংবাদ।
অনলাইন জুয়া ও নানা অনিয়মের অভিযোগে হবিগঞ্জ জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মঈনুল হাসান দুলালের নিয়োগ বাতিল করেছে আইন মন্ত্রণালয়। আইন ও আদালত সংবাদ।
ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় নিয়ে ফেসবুকে মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন দুই সুপ্রিম কোর্টের আইনজীবী।
নারায়ণগঞ্জে যোগদানের মাত্র দুই সপ্তাহে অপরাধ দমনে কঠোর অবস্থান ও জনবান্ধব পুলিশিং দিয়ে নজর কেড়েছেন এসপি হাবিবুর রহমান।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রাক্-নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র ফাঁসের কথা বলে অর্থ আত্মসাতের মামলায় খুলনায় তিনজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর এজলাসের উইন্ডোজ ঝুঁকিপূর্ণ দাবি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের। অরিজিনাল সফটওয়্যার ব্যবহারের নির্দেশ আদালতের।
