জাতীয়

শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের রায় ১ ডিসেম্বর

জাতীয় : পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে প্লট বরাদ্দের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ মোট ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার রায় আগামী ১ ডিসেম্বর ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য এই তারিখ নির্ধারণ করেন। আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা এই মামলার মূল অভিযোগ হলো, তৎকালীন প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে শেখ রেহানাকে অবৈধভাবে ১০ কাঠা প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল।

সাক্ষ্য অনুযায়ী, প্লট বরাদ্দের জন্য শেখ রেহানা নিজেই চাপ প্রয়োগ করেন। পরে মিথ্যা হলফনামার ভিত্তিতে রাজউকের সরকারি জমি বরাদ্দ দেওয়া হয়।

মামলায় মোট ৩২ জন সাক্ষীর জবানবন্দি এবং ভুয়া হলফনামাসহ বিভিন্ন প্রমাণ আদালতে উপস্থাপন করেছে দুদক। দুদকের আইনজীবীরা জানান, উপস্থাপিত প্রমাণ অনুযায়ী মামলার মূল আসামি শেখ হাসিনা, শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিক—তিনজনেরই যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাক্ষীদের জবানবন্দিতে আরও উঠে আসে, মায়ের নামে প্লটের দাবিতে তৎকালীন প্রধানমন্ত্রীর ওপর টিউলিপ সিদ্দিকও চাপ সৃষ্টি করেছিলেন। নিজে প্লট না নিলেও এই প্রভাব খাটানোর কারণে তিনিও মামলার অন্যতম আসামি।

একমাত্র গ্রেপ্তার আসামির যুক্তি: মামলার একমাত্র গ্রেপ্তার আসামি, রাজউকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলমের আইনজীবী যুক্তিতে বলেন, তিনি সরকারি কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালনে বাধ্য ছিলেন।

Related News

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরায় সক্রিয় ও কার্যকর করার বিষয়ে একমত পোষণ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও ঢাকায়…

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার অসাধু দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার…

কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে তথাকথিত মাদকবিরোধী অভিযান চলাকালে টেকনাফ পৌরসভার কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা একরামুল হককে ‘ক্রসফায়ারে’ হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন…

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার যোগ্য…

পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি?

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিএনপির উচ্চপর্যায়ের বার্তা ও সম্ভাব্য পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।

অবৈধ আদেশের ভিত্তিতে গণভোট চাপিয়ে দেওয়া হয়েছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাজনৈতিক কোনো সমঝোতা ছাড়াই একটি অবৈধ আদেশের…

প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না তারেক রহমান: জিয়াউদ্দিন হায়দার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি উল্লেখ করেন,…

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে…

Search