চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত লুলা ডা সিলভা
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রানঅফ নির্বাচনে ফ্লাভিও বলসোনারুকে হারিয়ে চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত লুলা ডা সিলভা।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরস্পরবিরোধী খসড়া প্রস্তাবে ভেটো দেওয়ার ফলে পশ্চিম সাহারায় জাতিসংঘের দীর্ঘদিনের শান্তিরক্ষা মিশনের মেয়াদ আজ শনিবার আনুষ্ঠানিকভাবে শেষ হতে যাচ্ছে। ১৯৯১ সালে গঠিত ‘মিনুরসো’ নামক এই শান্তিরক্ষা বাহিনীতে চলতি বছরের জুন মাস পর্যন্ত প্রায় সাড়ে তিনশ বেসামরিক ও সামরিক সদস্য কর্মরত ছিলেন। দীর্ঘ অর্ধশতক ধরে মরক্কো এবং আলজেরিয়ার সমর্থনপুষ্ট পলিসারিও ফ্রন্টের বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে চলা সংঘাত নিরসনের এই উদ্যোগে বড় ধরনের কূটনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ১১টি দেশের সমর্থন নিয়ে যুক্তরাষ্ট্র মিশনের মেয়াদ আরও এক বছর বাড়ানোর একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল। ওই প্রস্তাব পাস হলে বাহিনীর নাম থেকে গণভোট সংক্রান্ত ইঙ্গিত বাদ দিয়ে মরক্কোর স্বায়ত্তশাসন পরিকল্পনাকে বেশি গুরুত্ব দেওয়া হতো। তবে শুক্রবার মস্কো এই উদ্যোগকে ‘একতরফা পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ভেটো দেয় এবং আগের শর্তেই মিশনের মেয়াদ বাড়ানোর পাল্টা প্রস্তাব উত্থাপন করে। এর জবাবে যুক্তরাষ্ট্রও রাশিয়ার প্রস্তাবে ভেটো দিলে নিরাপত্তা পরিষদে কূটনৈতিক স্থবিরতা নেমে আসে।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ নিরাপত্তা পরিষদের কিছু সদস্যের কঠোর সমালোচনা করে বলেন, তাঁরা অবাস্তব গণভোটের শর্ত জিইয়ে রাখতে চেয়েছেন। অন্যদিকে ফ্রান্স রাশিয়ার ‘বাধা সৃষ্টির’ নিন্দা জানালেও ব্রিটেন উভয় পক্ষকে সমঝোতার আহ্বান জানিয়েছে। এদিকে মরক্কোর রাজকীয় দপ্তর শান্তিরক্ষা মিশনের মেয়াদ না বাড়ানোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিরাপত্তা পরিষদের আলোচ্যসূচি থেকে বিষয়টি বাদ দেওয়ার দাবি জানিয়েছে। বিপরীত অবস্থানে থেকে আলজেরিয়া ও পলিসারিও ফ্রন্ট মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় সন্তোষ প্রকাশ করে সাহরাউই জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রানঅফ নির্বাচনে ফ্লাভিও বলসোনারুকে হারিয়ে চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত লুলা ডা সিলভা।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেছে সংসদীয় মৈত্রী লীগ। বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আশাবাদ।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে আন্তর্জাতিক সতর্কীকরণ কেন্দ্র।
কোনো পরিস্থিতিতেই মার্কিন সামরিক জাহাজকে পারস্য উপসাগরে প্রবেশ করতে না দেওয়ার হুঁশিয়ারি দিল ইরান। হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা।
তাইওয়ানে সুপার টাইফুন চাম্পির প্রভাবে বিমান চলাচল বন্ধ, নিহত ১। নিরাপদে সরানো হয়েছে ১,১০০ মানুষকে।
ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সাথে ত্রিপক্ষীয় আলোচনায় প্রস্তুত রাশিয়া। তবে সাময়িক যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত শান্তিচুক্তি চান প্রেসিডেন্ট পুতিন।
মার্কিন দূতের সাথে প্রেসিডেন্ট পুতিনের বৈঠকের পর যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সাথে আলোচনায় প্রস্তুত রাশিয়া, তবে শান্তি চুক্তি নিয়ে সংশয়।
আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবসে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক কাঠামো সংস্কারের আহ্বান জানান।
