সারাদেশ

শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সৈয়দ আমিনুল ইসলাম মুকুলকে বর্ণাঢ্য সংবর্ধনা

ছবি : নিজস্ব প্রতিনিধি

আসাদুজ্জামান শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালীতে অবস্থিত শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও কানাডাপ্রবাসী সমাজসেবক সৈয়দ আমিনুল ইসলাম মুকুলকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং এলাকার শিক্ষার উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা সৈয়দ আমিনুল ইসলাম মুকুলকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাঁকে সম্মাননা স্মারকও প্রদান করা হয়।

শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মো. রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের কলেজ পরিদর্শক প্রফেসর কবুয়াত আলী বিশ্বাস, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান, ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল কামাল কারিম এবং কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি শেখ ইফতেখার আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, সৈয়দ আমিনুল ইসলাম মুকুল একজন শিক্ষানুরাগী, সমাজসেবক ও দূরদর্শী শিক্ষাব্যক্তিত্ব। তাঁর উদ্যোগ, আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টায় শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন। তাঁর অবদান শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এলাকার শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মতো শিক্ষানুরাগী ব্যক্তিত্বের অবদান আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

সংবর্ধিত অতিথি সৈয়দ আমিনুল ইসলাম মুকুল তাঁর বক্তব্যে কলেজ প্রতিষ্ঠার পেছনের নানা স্মৃতি ও দীর্ঘ ১৫ বছরের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। প্রতিষ্ঠাকালীন সময়ের বিভিন্ন প্রতিকূলতা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় মানুষের সহযোগিতার কথা স্মরণ করে তিনি বলেন, এই সম্মান শুধু তাঁর একার নয়; এটি শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীর সম্মান। সবার সম্মিলিত প্রচেষ্টা ও ভালোবাসায় প্রতিষ্ঠানটি আজকের অবস্থানে পৌঁছেছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উল্লেখ করা হয়, দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে প্রবাসে জীবন কাটাতে হয়েছে। দীর্ঘদিন পর প্রতিষ্ঠাতা অধ্যক্ষকে কাছে পেয়ে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়। পুরো কলেজ প্রাঙ্গণে তৈরি হয় আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা বিস্তার এবং আগামী প্রজন্মকে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related News

গত ১৭ বছরে আইন শৃঙ্খলা চরম অনতি ঘটেছিল যার কারনে বাংলাদেশে আইনশৃংখলার চরম অবনতি হয়েছে

বরিশালে আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা ও মহানগরে অপরাধ পরিসংখ্যান উপস্থাপন। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশ।

বরিশালে জাতীয় পরিসংখ্যান দিবস পালন তাসলিমা আকতার শিমুল। বরিশাল বুরো

বরিশালে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে সার্কিট হাউজে আলোচনা সভা অনুষ্ঠিত। সঠিক উপাত্তের মাধ্যমে টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন বিভাগীয় কমিশনার।

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বালারহাট বিওপির বিশেষ অভিযানে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে ১৩.৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে।

দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান

মৌলভীবাজারে অসচ্ছল ও মেধাবী ১২৫ জন শিক্ষার্থীর মাঝে ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন দ্য অপটিমিস্ট।

দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে – কাটাখালি পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটের কাটাখালিতে পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনে বর্তমান সরকার সুস্পষ্ট ও বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করেছে।

বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাট সফরকে স্বাগত জানিয়ে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০১ জন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে কাউনিয়া এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ প্রশান্ত দাস গ্রেপ্তার।

মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত।

Search