জাতীয়

ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যারা বোমা হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তাঁরা এখনো এ দেশের মানুষকে চিনতে পারেননি। বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে আর রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ‘বিশেষ সাধারণ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী জানান, সাম্প্রতিক বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অনেকেই ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং এসব ঘটনার নেপথ্যে কারা কীভাবে জড়িত, সে বিষয়ে সরকারের হাতে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত রয়েছে। গত প্রায় ৯ মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি আরও বলেন, পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা দায়েরের সংস্কৃতি থেকেও সরকার বেরিয়ে আসার চেষ্টা করছে। রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব না হলেও সঠিক তথ্যের ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছে এবং সব অপশক্তির বিরুদ্ধে সরকার মাঠে সক্রিয় রয়েছে।

সাংবাদিকতার দায়িত্ব ও গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, গণমাধ্যম মানুষের আস্থার জায়গায় পৌঁছেছে এবং কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার না পেলে মানুষ গণমাধ্যমের দ্বারস্থ হয়। সাংবাদিকদের এই আস্থার জায়গা ধরে রাখার পাশাপাশি অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরতে হবে। এছাড়া তিনি ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সদস্যদের রাজনৈতিক মতপার্থক্য ভুলে সাংগঠনিক ঐক্য বজায় রাখার এবং বছরে অন্তত এক থেকে দুটি কর্মসূচি নিজ জেলায় আয়োজনের আহ্বান জানান।

ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন। অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিক খাইরুল আলম বকুল, ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি ও দৈনিক কালবেলার হেড অব নিউজ মো. কবির হোসেন, জ্যেষ্ঠ সদস্য ও এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক রুবেল পারভেজ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহামেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Related News

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও ডায়াবেটিস প্রতিরোধ করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে।

আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ডিসেম্বরে ‘বাংলাদেশ ফেস্টিভ্যালে’ জাতীয় পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্রের সমন্বিত উন্নয়নের রূপরেখা রয়েছে।

ঝটিকা মিছিল ও ঘরোয়া বৈঠকে যেভাবে সংগঠিত হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগ ঘরোয়া বৈঠক, অনলাইন তৎপরতা এবং ঝটিকা মিছিলের মাধ্যমে কীভাবে মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে তা নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলোই এখন দেশে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

তুরস্ক সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ ও খাল খনন পরিকল্পনা এখন বাস্তবায়িত হচ্ছে।

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কের আন্তালিয়ায় COP31 সম্মেলনের সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শাপলা চত্বর হত্যাকাণ্ড: মানবতাবিরোধী অপরাধে হাসিনাসহ ৪১ জনের বিচার শুরুর আবেদন

২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানাল প্রসিকিউশন।

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তুরস্কের আন্তালিয়ায় COP31 সম্মেলনের সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকে জলবায়ু অভিযোজন ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Search