জাতীয়

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার প্রেক্ষাপটে তৈরি হওয়া রাজনৈতিক পরিস্থিতিতে এনসিপির প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম; অন্য সদস্যরা ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন। এর আগে রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন নাহিদ ইসলাম।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন এবং সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এনসিপির নেতারা।

Related News

ইসলামাবাদে বাংলাদেশের স্পিকারকে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের উষ্ণ অভ্যর্থনা

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

গ্রামীণ ব্যাংকের শাখায় ধারাবাহিক হামলার নিন্দা ও বিচার চাইলেন অধ্যাপক ইউনূস

নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগ বন্ধ এবং জড়িত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধানমন্ত্রীর সঙ্গে সোমবার দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, নেতৃত্বে নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সংলাপের আমন্ত্রণে সাড়া দিয়ে আগামীকাল সোমবার দুপুরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল, যার নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম।

তুরস্কের কপ-৩১ সম্মেলন থেকে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ

তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ জলবায়ু সম্মেলনে সিআইএফ ও গ্লোবাল শিল্ড থেকে প্রায় ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত করেছে বাংলাদেশ, যা বেড়ে ১ হাজার ৫৮ কোটি টাকায় পৌঁছাতে পারে।

বিপদে মানুষের পাশে থাকার প্রত্যয় ডা. জুবাইদা রহমানের

রাজধানীর মহাখালীতে দুস্থ ও অসহায়দের মধ্যে আর্থিক চেক বিতরণ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেন, মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনে ২৫ লাখ কর্মসংস্থানের ঘোষণা প্রধানমন্ত্রীর

১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি ও জিডিপিতে অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিচার বিভাগে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে: আইনমন্ত্রী

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিভিল জজদের ৫২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের নৈতিক সাহস ও বিবেকবোধ।

সবার আগে বাংলাদেশ চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণ, গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে দেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না।

Search