শিরোনাম

বিপদে মানুষের পাশে থাকার প্রত্যয় ডা. জুবাইদা রহমানের

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকার একটি মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তুলতে চান বলে জানিয়েছেন তাঁর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, ‘তারেক রহমান ও তাঁর সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যে বাংলাদেশ হবে মানবিক ও উন্নয়নমুখী।’ দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, ‘আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে। সব সময় মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।’ রোববার (২২ নভেম্বর) রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে আয়োজিত দুস্থ ও অসহায় রোগীদের মধ্যে আর্থিক চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নিজেদের অঙ্গীকার তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, ‘আমরা সবাই মিলে কাজ করব। আমাদের গর্বের দেশ, সবার আগে বাংলাদেশ। মানুষের জন্য মানুষ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ।’ অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের অন্তর্গত চারটি থানা—গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্টের ১০৭ জন দুস্থ, ২ জন মেধাবী শিক্ষার্থী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৬ জন রোগী এবং মা ও শিশুদের জীবনমান উন্নয়নের জন্য ৪০ জনসহ মোট ১৬৫ জনকে আর্থিক চেক প্রদান করা হয়। এ সময় ডা. জুবাইদা রহমান ১৬ জনকে চেক ও নিম গাছের চারা নিজ হাতে তুলে দেন।

আর্থিক চেক হস্তান্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

Related News

প্রধানমন্ত্রীর সঙ্গে সোমবার দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, নেতৃত্বে নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সংলাপের আমন্ত্রণে সাড়া দিয়ে আগামীকাল সোমবার দুপুরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল, যার নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম।

তুরস্কের কপ-৩১ সম্মেলন থেকে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ

তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ জলবায়ু সম্মেলনে সিআইএফ ও গ্লোবাল শিল্ড থেকে প্রায় ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত করেছে বাংলাদেশ, যা বেড়ে ১ হাজার ৫৮ কোটি টাকায় পৌঁছাতে পারে।

১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনে ২৫ লাখ কর্মসংস্থানের ঘোষণা প্রধানমন্ত্রীর

১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি ও জিডিপিতে অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিচার বিভাগে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে: আইনমন্ত্রী

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিভিল জজদের ৫২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের নৈতিক সাহস ও বিবেকবোধ।

সবার আগে বাংলাদেশ চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণ, গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে দেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না।

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক ও এভিয়েশন হাব করার ঘোষণা অর্থমন্ত্রীর

৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক ও এভিয়েশন হাব এবং গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনার কথা জানান।

জন্মদিনে শিশু-কিশোরদের শুভেচ্ছা পেলেন প্রধানমন্ত্রী, দিলেন ক্রীড়া সামগ্রী

জন্মদিনে বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের শুভেচ্ছা গ্রহণ ও তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Search