সারাদেশ

শ্যামনগরের ভামিয়া স্লুইস গেটে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার শঙ্কা

মোঃ আনোয়ারুল ইসলাম আঙ্গুর

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া স্লুইস গেটের উভয় পাশে ফাটল দেখা দেওয়ায় উপকূলীয় জনপদে নোনা পানির প্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। এতে আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি বসতবাড়ি, ফসলি জমি ও মৎস্য ঘের এবং কাঁকড়া চাষের প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্লুইস গেটের দুই পাশের ফাটল দিয়ে ইতোমধ্যে নদীর পানি লোকালয়ের দিকে প্রবেশ করছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে গেটটি যেকোনো সময় ভেঙে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। বিশেষ করে নদীর নোনা পানি লোকালয়ে ঢুকে পড়লে এলাকার কৃষি ও মৎস্যনির্ভর অর্থনীতিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, পরিস্থিতি মোকাবিলায় দ্রুত স্লুইস গেটটি বন্ধ করে প্রয়োজনীয় মেরামত ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। অন্যথায় নোনা পানির প্রবেশে এলাকার মানুষকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি উদ্যোগে শিগগিরই ভামিয়া স্লুইস গেটটি অপসারণের পরিকল্পনা রয়েছে।

Related News

কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনায় ছয় দিন পর মামলা, গ্রেপ্তার ২

নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের দুই নেতাকে কুপিয়ে হত্যার ছয় দিন পর ৫১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে; গ্রেপ্তার হয়েছেন দুই ভাই।

জহিরাবাদ ও এখলাছপুরে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ও এখলাছপুরে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ করেছে বিএনপি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি।

খানপুরে আল মদিনা কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাগেরহাট সদরের খানপুরে আল মদিনা আদর্শ কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি ও শিক্ষকরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়লেন বাগেরহাট মৎস্যজীবী লীগের সভাপতি।

বাগেরহাট জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শেখ আ. সবুর। সব ধরনের সম্পর্ক ছিন্নের কথাও জানিয়েছেন তিনি।

লালমনিরহাট জেলা প্রশাসকের কাছে আশার ২২০টি কম্বল হস্তান্তর

লালমনিরহাটে শীতার্ত মানুষের সহায়তায় জেলা প্রশাসকের কাছে ২২০টি কম্বল হস্তান্তর করেছে এনজিও আশা। চলতি শীত মৌসুমে জেলায় মোট ৯৮৯টি কম্বল বিতরণ করবে সংস্থাটি।

মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব, তরুণদের দিল মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা

চাঁদপুরের মতলব উত্তরের মধ্য নিশ্চিন্তপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সেমিফাইনালে টাইব্রেকারে জিতে ফাইনালে উঠেছে সিকদার বাড়ি একাদশ। আয়োজনে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানানো হয়।

মতলব উত্তরে মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ ৯ নৌকা নিলামে বিক্রি, রাজস্ব আদায় ১ লাখ ৩ হাজার ৯২০ টাকা

চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ ১০টি নৌকার মধ্যে ৯টি উন্মুক্ত নিলামে বিক্রি করে ভ্যাট ও আয়করসহ ১ লাখ ৩ হাজার ৯২০ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

টোকেন দেখিয়ে মাছ ধরার সুযোগ ও টাকা আদায়ের অভিযোগের প্রতিবাদ মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের

মেঘনা নদীতে টোকেনের মাধ্যমে টাকা আদায় ও মাছ ধরার সুযোগ দেওয়ার অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন।

Search