বিতর্কিত অডিও ভাইরাল ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার
সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত অডিও ভাইরালের ঘটনায় ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। অডিওটি এআই দিয়ে তৈরি বলে দাবি করেছেন তিনি।
ঢাকা: সাপ্তাহিক ছুটির দিন জুমার নামাজের পর তুলনামূলক ফাঁকা রাস্তায় প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। আজ শুক্রবার বেলা ২টা ২৪ মিনিটে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ‘বাঁচাও’ বলে চিৎকার শুরু করেন। গুরুতর অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাজ্জাদ খান প্রথম আলোকে জানান, ওসমান হাদি ফকিরাপুলের দিক থেকে একটি ব্যাটারিচালিত রিকশায় আরেকজন আরোহীর সঙ্গে বিজয়নগরের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে হেলমেট পরা দুই ব্যক্তি তাঁদের পিছু নেয়। মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তির গায়ে কালো চাদর দিয়ে হাত দুটি ঢাকা ছিল। মোটরসাইকেলটি রিকশার বরাবর এলে পেছনে বসা ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে খুব কাছ থেকে চলন্ত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি করে মুহূর্তের মধ্যে বিজয়নগরের দিকে পালিয়ে যায়।
গুলির শব্দে রাস্তায় থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। রিকশা থামানোর পর দেখা যায় হাদির মাথা ও কান থেকে রক্ত গড়িয়ে পড়ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ওসমান হাদি গত বছর গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আলোচনায় আসেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা–৮ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে গণসংযোগ করছিলেন। এই সময়ে তাঁর ওপর এমন হামলা রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
ঘটনার পরপরই বক্স কালভার্ট সড়কে পুলিশ, র্যাব, সিআইডি, পিবিআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটে যান। তাঁদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী। সিআইডির অপরাধ শনাক্তকরণ দল ঘটনাস্থলের তিন জায়গা থেকে রক্তের আলামত সংগ্রহ করেছে এবং হলুদ ফিতা দিয়ে এলাকাটি ঘিরে রাখা হয়েছে।
পুলিশের মতিঝিল অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার হোসাইন মোহাম্মদ ফারাবী জানান, ডক্টর টাওয়ারসহ একাধিক ভবনের সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার কাজ চলছে। ফুটেজে হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহীকে রিকশাকে অনুসরণ করে গুলি চালাতে দেখা গেছে। তবে কারা কেন ওসমান হাদিকে গুলি করেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত অডিও ভাইরালের ঘটনায় ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। অডিওটি এআই দিয়ে তৈরি বলে দাবি করেছেন তিনি।
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পর্তুগাল, অস্ট্রেলিয়া ও দুবাইয়ে জমি ক্রয় ও অর্থপাচারের অভিযোগের বিষয়ে বিএফআইইউর কাছে নথিপত্র চেয়েছে দুদক।
বাকস্বাধীনতা ও ব্যক্তির সম্মানহানি রোধের বিষয়টি মাথায় রেখে জনগণের চাওয়া অনুযায়ী সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
ব্যয় সাশ্রয় ও দেশীয় পণ্য ব্যবহারের তাগিদ দিয়ে বিদেশি ফার্নিচার আমদানি, একনেক সভার সম্মানী এবং প্রি-শিপমেন্ট বিদেশ ভ্রমণে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
র্বাচনী ব্যয় সংক্রান্ত তথ্যে প্রার্থীর পাশাপাশি এখন থেকে এজেন্টের ব্যাংক হিসাব নম্বরও অন্তর্ভুক্ত করার বিধান করে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করেছে ইসি।
স্থানীয় সরকার ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ২৬টি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আজ দুপুরে বৈঠকে বসছে নির্বাচন কমিশন।
টিসিবির কার্ডের তালিকা থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। চালু হলো ‘উপকারী’ অ্যাপ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় এমআরটি লাইন-১ ও ৫ সহ মোট ১২টি বড় উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।



